Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষাঙ্গনকে বর্ণ বৈষম্য মুক্ত রাখতে পদক্ষেপ করার পরামর্শ ইউজিসির

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে বর্ণ বৈষম্য দূর করতে হবে। কোনোভাবেই বৈষম্যের কারণে পড়ুয়াদের পৃথক করার থেকে বিরত থাকার নির্দেশ দিল ইউজিসি (UGC) দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিবৃতি জারি করে তাদের শিক্ষার্থীদের জাতিগত বৈষম্য

শিক্ষাঙ্গনকে বর্ণ বৈষম্য মুক্ত রাখতে পদক্ষেপ করার পরামর্শ ইউজিসির

শেষ আপডেট: 14 September 2021 08:55

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে বর্ণ বৈষম্য দূর করতে হবে। কোনোভাবেই বৈষম্যের কারণে পড়ুয়াদের পৃথক করার থেকে বিরত থাকার নির্দেশ দিল ইউজিসি (UGC) দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিবৃতি জারি করে তাদের শিক্ষার্থীদের জাতিগত বৈষম্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, ইউজিসির তরফে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের জাতিভিত্তিক বৈষম্যের ঘটনার মোকাবিলায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি ওয়েব পেজ বানানোর। এই ওয়েব পেজে শিক্ষার্থীরা এই বৈষম্যের অভিযোগ জানাতে পারবে। সেই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি বিষয়টি খতিয়ে দেখবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। ইউজিসি তার বিবৃতিতে জানিয়েছে, "দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকমন্ডলীকে অবগত করা হচ্ছে যে, সামাজিক কারণে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পড়ুয়াদের সঙ্গে কোনো রকম বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে।" আরও পড়ুন: ফের মূল্যায়ন করা হবে ফকির চাঁদ কলেজের অনুত্তীর্ণদের খাতা এছাড়াও ইউজিসি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট এবং কলেজগুলিকে তাদের ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ওয়েব পেজ তৈরি করতে এবং কমিটি গঠন করতে বলেছে। যাতে শিক্ষার্থীরা সেইখানে তাদের অভিযোগ জানাতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, "বর্ণ বৈষম্যের অভিযোগ জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়, কলেজগুলি তাদের ওয়েবসাইটে একটি ওয়েবপেজ তৈরি করবে তফসিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের জন্য। এমনকি অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষকে বিচার করে ব্যবস্থা নিতে হবে।" বলাই যায় এই ধরণের বিজ্ঞপ্তি নিঃসন্দেহে বেশ ভাল পদক্ষেপ। শিক্ষাক্ষেত্রে বৈষম্যের ঘটনা একাধিক ঘটায় এই পদক্ষেপ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```