Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আকাশ থেকে পড়ল 'বিমান'! পশ্চিম মেদিনীপুরের ধানক্ষেতে রহস্যময় ড্রোন ঘিরে তীব্র আতঙ্ক

আন্তর্জাতিক পরিস্থিতিতে (Israel Iran War) ড্রোন হামলার খবর যখন বারবার সামনে আসছে, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে রহস্যজনকভাবে একটি বিশাল ড্রোন (Drone) উদ্ধার ঘিরে ছড়াল আতঙ্ক। দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলা এলাকার কাজুচক গ্রামে ধানক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখা যায় অস্বাভাবিক আকারের এই উড়ন্ত যন্ত্রটি।

আকাশ থেকে পড়ল 'বিমান'! পশ্চিম মেদিনীপুরের ধানক্ষেতে রহস্যময় ড্রোন ঘিরে তীব্র আতঙ্ক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 March 2026 12:44

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক পরিস্থিতিতে (Israel Iran War) ড্রোন হামলার খবর যখন বারবার সামনে আসছে, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে রহস্যজনকভাবে একটি বিশাল ড্রোন (Drone) উদ্ধার ঘিরে ছড়াল আতঙ্ক। দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলা এলাকার কাজুচক গ্রামে ধানক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখা যায় অস্বাভাবিক আকারের এই উড়ন্ত যন্ত্রটি।

বুধবার ভোররাতে, প্রায় চারটে নাগাদ স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ড্রোনটি। দূর থেকে দেখতে অনেকটা ছোট বিমানের মতো হওয়ায় প্রথমে অনেকেই সেটিকে অন্য কিছু বলে মনে করেছিলেন। পরে কাছে গিয়ে বোঝা যায়, এটি একটি বড়সড় ড্রোন। অচেনা এই বস্তু ঘিরে দ্রুত ছড়িয়ে পড়ে কৌতূহল, তার সঙ্গে আতঙ্কও।

খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের কথায়, এর আগে এই এলাকায় এত বড় আকারের ড্রোন কেউ দেখেননি। ফলে সেটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, এবং কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে গেল—এই সব প্রশ্ন ঘিরে উদ্বেগ বাড়ছে।

প্রাথমিকভাবে কয়েকটি সম্ভাবনার কথা ভাবা হচ্ছে। এটি কোনও বেসরকারি সংস্থার নজরদারি বা সার্ভে করার ড্রোন হতে পারে। আবার কোনও পরীক্ষামূলক উড়ানের সময় প্রযুক্তিগত ত্রুটির জেরে এটি ভেঙে পড়েছে বলেও অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ড্রোনটি পরীক্ষা করে তার উৎস ও ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা চলছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই ঘটনায় গ্রামাঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে অচেনা ড্রোনের উপস্থিতি স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে সবাই।


```