
শেষ আপডেট: 29 July 2023 09:58
দ্য ওয়াল ব্যুরো: বড় শাস্তি হল জুভেন্তাসের। ক্লাব ফুটবলের ইউরোপিয়ান পর্যায়ে তাদের দেখা যাবে না। আনুষ্ঠানিক ঘোষণায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, আগামী মরশুমে ইউরোপা কনফারেন্স লিগে খেলার কথা থাকলেও তাতে খেলা হবে না জুভেন্তাসের (UEFA punnished Juventus)।
জুভেন্তাসের কঠিন সময় শুরু হয় গত মরশুম থেকেই। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় মরশুমের শেষ ভাগে এসে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের। যার ফলে ইতালিয়ান সিরি ‘এ’র শীর্ষ চার থেকে ছিটকে যায় তারা।
মরশুম শেষ করে সাত নম্বর স্থানে থেকে। এই কারণে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ বদলে কনফারেন্স লিগে তাদের দেখতে পাওয়া যাবে না।(won't play best league)
ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনে জুভেন্তাসের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতি ভঙ্গের প্রমাণ পেয়েছে উয়েফা। সেই কারণেই সিরি এর ক্লাবটিকে ইউরোপীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে আর্থিক অনিয়ম করেছিল তারা। তা প্রমাণ হওয়ায় শুক্রবার জুভেন্তাসকে এই শাস্তি দিয়েছে উয়েফা। গত জানুয়ারিতেও দলবদলের সময় ইতালির দলটির ১৫ পয়েন্ট কাটা পড়েছিল। সেইসময় তারা তালিকায় দশ থেকে তিনে চলে যায়।
আরও পড়ুন: মোহনবাগান দিবসে যোগ দিতে কলকাতায় এলেন সুনীল, উদ্বোধন করবেন বাবলুর আত্মজীবনী