Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছাড়াল ১৯ হাজার, সতর্ক করলেন উদ্ধব

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্র এখনও করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পারেনি। শুক্রবার এভাবেই রাজ্যের মানুষকে সতর্ক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি আবেদন জানিয়েছেন, সবাই বাড়িতে থাকুন। লকডাউন ভাঙবেন না। শুক্রবার মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছাড়াল ১৯ হাজার, সতর্ক করলেন উদ্ধব

শেষ আপডেট: 8 May 2020 18:29

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্র এখনও করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পারেনি। শুক্রবার এভাবেই রাজ্যের মানুষকে সতর্ক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি আবেদন জানিয়েছেন, সবাই বাড়িতে থাকুন। লকডাউন ভাঙবেন না। শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮৯ জন। মারা গিয়েছেন ৩৭ জন। জনতার উদ্দেশে অনলাইন ভাষণে উদ্ধব বলেন, সেনা নামানো হবে না। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের কাছে কয়েকজন কর্মী চেয়ে পাঠিয়েছে। কারণ পুলিশকে বিশ্রাম দেওয়া দরকার। তাঁর কথায়, “মুম্বইকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে না। কিন্তু পুলিশের বিশ্রাম চাই। কয়েক সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছে। অনেকে করোনায় আক্রান্ত হয়েছে।” পরে তিনি বলেন, মানুষ কতদূর শৃঙ্খলা মেনে চলছে, তার ওপরে নির্ভর করবে ১৭ মার্চের পরে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা। তাঁর কথায়, “একদিন না একদিন লকডাউন থেকে বেরিয়ে আসতেই হবে। আমরা বরাবরের মতো লকডাউন চালিয়ে যেতে পারি না। কিন্তু আপনাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।” একইসঙ্গে তিনি বলেন, হাসপাতালে কোনও অব্যবস্থা বরদাস্ত করা হবে না। শুক্রবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান প্রবীণ পরদেশীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন ইকবাল চাহাল। পরদেশীকে পাঠানো হয়েছে নগরোন্নয়ন দফতরে। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন প্রায় ৭০০ জন। মুম্বই, দিল্লি ও আমেদাবাদে আক্রান্তের সংখ্যা ব্যাপক বেড়েছে বলেই দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজারের বেশি। কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার বলেছে, মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেই রাজ্যের সরকারকে সবরকম সাহায্য করতে কেন্দ্র প্রস্তুত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রকে সম্ভাব্য সবরকম সাহায্য করতে তৈরি। দরকার হলে আমরা সেখানে কর্মী পাঠাব।

```