Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মহারাষ্ট্রে আস্থাভোটে জয়ী উদ্ধব, ওয়াক আউট করল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরিয়েছে ২৪ অক্টোবর। তার এক মাসেরও বেশি পরে, শনিবার বিধানসভায় হল আস্থাভোট। প্রত্যাশামতোই জয়ী হলেন মহা বিকাশ আগাদির প্রার্থী উদ্ধব ঠাকরে। ভোটাভুটি শুরুর আগেই ওয়াক আউট করে বিজেপি। তাদের দলের প্র

মহারাষ্ট্রে আস্থাভোটে জয়ী উদ্ধব, ওয়াক আউট করল বিজেপি

শেষ আপডেট: 30 November 2019 09:56

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরিয়েছে ২৪ অক্টোবর। তার এক মাসেরও বেশি পরে, শনিবার বিধানসভায় হল আস্থাভোট। প্রত্যাশামতোই জয়ী হলেন মহা বিকাশ আগাদির প্রার্থী উদ্ধব ঠাকরে। ভোটাভুটি শুরুর আগেই ওয়াক আউট করে বিজেপি। তাদের দলের প্রোটেম স্পিকার কালীদাস কোলাম্বকরকে সরিয়ে এনসিপি-র দিলীপ ওয়ালসে পাতিলকে ওই পদ দেওয়ার প্রতিবাদে তারা ভোটাভুটিতে অংশ নেয়নি। ২৮৮ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ছিল ১৪৫ টি ভোট। উদ্ধব এদিন পেয়েছেন ১৬৯ টি। বিধানসভায় স্থায়ী স্পিকার নির্বাচিত হবেন রবিবার। শাসক জোটের পক্ষে স্পিকার পদের দাবিদার হলেন কংগ্রেসের নানা পাটোলে। অন্যদিকে বিজেপি জানিয়েছে, তাদের বিধায়ক কিষাণ কাঠোরে স্পিকার পদে প্রার্থী হবেন। নতুন স্পিকার বিধানসভায় বিরোধী দলনেতার নাম ঘোষণা করবেন। এদিন ওয়াক আউট করার পরে বিজেপি দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “মহারাষ্ট্র বিধানসভার ইতিহাসে কখনও স্পিকার নির্বাচনের আগে আস্থাভোট হয়নি। এবার শাসক পক্ষের এত ভয় কীসের?” আস্থাভোটের আগে উদ্ধব বিধানসভা চত্বরে ছত্রপতি শিবাজির মূর্তির কাছে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শিবসেনা, কংগ্রেস ও এনসিপি বিধায়কদের উদ্দেশে হুইপ জারি করে বলে, সকলকে বিধানসভায় উপস্থিত থাকতে হবে। মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের আগে নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বিজেপির চন্দ্রকান্ত পাতিল চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, গোপন ব্যালটে ভোট হলে আপনি কিছুতেই জিততে পারবেন না। আপনাকে ওপেন চ্যালঞ্জ করছি। ঠিক এক সপ্তাহ আগে, গত শনিবার নাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের রাজনীতি। এদিন সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হন এনসিপির অজিত পাওয়ার। যদিও সেই সরকারের পতন ঘটে ৮০ ঘণ্টার মধ্যে। অজিত পাওয়ার পুরানো দলে ফিরে যান।

```