Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোটা রাজস্থানে ইন্টারনেট বন্ধ, জমায়েতেও নিষেধাজ্ঞা! থমথম করছে উদয়পুর

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুর কাণ্ডের (Udaypur Tailor's Murder) জেরে গোটা রাজস্থানে (Rajasthan) ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। সেই সঙ্গে মাস খানেকের জন্য গোটা রাজ্যে বড়সড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মঙ্গলবার দু

গোটা রাজস্থানে ইন্টারনেট বন্ধ, জমায়েতেও নিষেধাজ্ঞা! থমথম করছে উদয়পুর

শেষ আপডেট: 29 June 2022 03:01

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুর কাণ্ডের (Udaypur Tailor's Murder) জেরে গোটা রাজস্থানে (Rajasthan) ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। সেই সঙ্গে মাস খানেকের জন্য গোটা রাজ্যে বড়সড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

মঙ্গলবার দুপুরে নারকীয় ঘটনা ঘটে গেছে রাজস্থানের উদয়পুরে। সেখানে কানহাইয়ালাল নামের এক দর্জির দোকানে ঢুকে তাঁর গলা কেটে প্রকাশ্যেই খুন করা হয়েছে। তারপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইসিস কায়দায় এই নারকীয় হত্যাকাণ্ড রাজস্থানকে নাড়িয়ে দিয়েছে। নবী মহম্মদ নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে পোস্ট করেছিলেন এই কানহাইয়ালাল। তারপরেই তাঁর এই পরিণতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তাই আগেভাগেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে মরু প্রদেশে।

গতকাল থেকেই উদয়পুর শহরের একাধিক এলাকায় কার্ফু জারি করা হয়েছে। সেই সঙ্গে উদয়পুরে বাড়তি ৬০০ পুলিশ পাঠিয়েছে সরকার।

কানহাইয়ালালকে খুনের নৃশংস ভিডিও পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকিও দিয়েছে হত্যাকারীরা। এই ঘটনায় দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে একে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে উস্কে না যায়, সেই কারণেই নানা সতর্কতা অবলম্বন করছে রাজস্থান সরকার।


```