Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'উদার আকাশ'-এর ইদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশিত হল

দ্য ওয়াল ব্যুরো: উদার আকাশ প্রকাশনার (Udar Akash Publication) ইদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৯ প্রকাশিত হল। আনুষ্ঠানিক প্রকাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল (Gautam Pal)। শনিবার সহ উপাচার্যের কার্যালয়ে উদার আকাশ পত্

'উদার আকাশ'-এর ইদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশিত হল

শেষ আপডেট: 16 October 2022 13:41

দ্য ওয়াল ব্যুরো: উদার আকাশ প্রকাশনার (Udar Akash Publication) ইদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৯ প্রকাশিত হল। আনুষ্ঠানিক প্রকাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল (Gautam Pal)।

শনিবার সহ উপাচার্যের কার্যালয়ে উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ পত্রিকার বিশেষ সংখ্যাটি গৌতম পাল-এর হাতে তুলে দেন।

এদিন সুস্থ সমাজ গঠনে সাহিত্য ও সাংস্কৃতিক মননের উৎকর্ষ নির্মাণে লেখকদের ভূমিকার কথা তুলে ধরেন গৌতম পাল। আধুনিক শিক্ষাই অনুন্নত সমাজের মুক্তির একমাত্র পথ বলে মনে করেন তিনি। বাঙালির দুই মুখ্য সম্প্রদায়ের দুই প্রধান উৎসব ইদ ও শারদোৎসবকে সামনে রেখে সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের জয়গান গেয়েছে উদার আকাশ পত্রিকা।

সম্পাদক ফারুক আহমেদ বলেন, উদার আকাশ ইদ শারদ উৎসব সংখ্যায় একগুচ্ছ কবিতা লিখেছেন কবি সুবোধ সরকার। ব্রাত্য বসুর দুটি নাটক নিয়ে আলোচনা করেছেন বর্ণালি হাজরা। বাঙালি জীবনে প্রত্যাশা ও নিরাশা নিয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন মইনুল হাসান। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কলম ধরেছেন তরুণ মুখোপাধ্যায়, মহিউদ্দিন সরকার, অচিন্ত্যকুমার গঙ্গোপাধ্যায়, শুভেন্দু মণ্ডল, প্রমথনাথ সিংহ রায়, সোমা দেব, মিলন মণ্ডল, রাধামাধব মণ্ডল, শান্তনু প্রধান, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ শামসুল আলম, জহির উল ইসলাম, ইয়াসমিন নেহার, তানবীর শরীফ রব্বানী, আজিজুল হক মণ্ডল, তানজিলা আখতার প্রমুখ।

সম্পাদকীয়তে কবি কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতার শতবর্ষ নিয়ে বিশেষ আলোকপাত করেছেন ফারুক আহমেদ।

পার্ক সার্কাসে ট্রেনের ধাক্কা মহিলাকে, লাইন পেরোতে গিয়ে বিপত্তি! স্থানীয়দের অবরোধ তুলল আরপিএফ


```