Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়পুরে আইসিসের কায়দায় খুন, কী ঘটেছে, এক নজরে জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে নারকীয় কাণ্ড ঘটেছে রাজস্থানের উদয়পুরে (Udaipur Murder)। কানহাইয়ালাল তেলি নামে এক দর্জির দোকানে ঢুকে তাঁকে গলা কেটে খুন করেছে দুই দুষ্কৃতী। তার পর তার ভিডিও প্রকাশ করেছে তারা। সেই সঙ্গে ভিডিও প্রকাশ করে প্রধ

উদয়পুরে আইসিসের কায়দায় খুন, কী ঘটেছে, এক নজরে জেনে নিন

শেষ আপডেট: 28 June 2022 15:42

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে নারকীয় কাণ্ড ঘটেছে রাজস্থানের উদয়পুরে (Udaipur Murder)। কানহাইয়ালাল তেলি নামে এক দর্জির দোকানে ঢুকে তাঁকে গলা কেটে খুন করেছে দুই দুষ্কৃতী। তার পর তার ভিডিও প্রকাশ করেছে তারা। সেই সঙ্গে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজস্থান (Udaipur Murder)। আপাতত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ওই ভিডিও দেখবেন না, শিউরে উঠতে হবে, কাতর আবেদন রাজস্থান পুলিশের

এক নজরে যা ঘটেছে—
• ভিড় বাজারে কানহাইয়ালালের দোকানে ঢুকে তাঁর গলা কেটে দেওয়া হয়েছে। তা ছাড়া কানহাইয়ালালের শরীরে একাধিক কোপানোর আঘাত পাওয়া গিয়েছে।
• ওই খুনের ঘটনার একটা ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে দর্জি কানহাইয়ালাল এক জনের শরীরের মাপ নিচ্ছেন। তার পরই তার উপর হামলা করা হয়েছে। সেই সঙ্গে দেখা গিয়েছে, খুনিরা ভিডিও করে এই হত্যার দায় নিচ্ছে, সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে হুমকি দিচ্ছে।
• এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়েছে রাজস্থানে। উদয়পুরের বিস্তীর্ণ এলাকায় কার্ফু ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই দুষ্কৃতী হল গউস মহম্মদ ও মহম্মদ নিয়াস আনসারি সোশাল মিডিয়ায় হামলার ভিডিও পোস্ট করে পালিয়ে গিয়েছে। তার পর একটা ভিডিও তাদেরই এক জন দাবি করেছে যে তারাই খুনটা করেছে।
• কদিন আগেই বিজেপি মুখপাত্র নুপূর শর্মাকে সমর্থন করে সোশাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন কানহাইয়ালাল। যে নুপূর শর্মা মহম্মদ সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। তার পর থেকেই বিভিন্ন সংগঠনের থেকে কানহাইয়াকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
• রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এডিজি হাওয়াসিং ঘুমারিয়া জানিয়েছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। এ ব্যাপারে সরকার কড়া অবস্থান নিয়ে চলছে।
• হাওয়াসিং সাধারণের উদ্দেশে এও আর্জি জানিয়েছেন যে ওই খুনের ভিডিও যেন কেউ না দেখেন। কারণ, এই ভিডিও ভয়ঙ্কর ও উস্কানিমূলক।
• এই ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক মন্তব্য করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, পারস্পরিক ঘৃণা ও দ্বন্দ্বের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। তার পরিণামেই এ সব হচ্ছে। পুলিশ এই তদন্তের যতদূর সম্ভব গভীরে যাবে।
• মুখ্যমন্ত্রী গেহলটও আবেদন করেছেন যাতে ওই ভিডিও শেয়ার করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করা না হয়।
• তবে বিজেপি ইতিমধ্যে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে। তাতে দলের মুখপাত্র অমিত মালব্য লিখেছেন, একজন হিন্দুকে দু’জন মুসলমান হত্যা করেছে।
• অমিত মালব্যররা এই ভিডিও ছড়িয়ে ঘৃণার পরিবেশ আরও তীব্র করতে চাইছে বলে সমালোচনা করেছে কংগ্রেস।


```