Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়পুরে নূপুরের সমর্থনে পোস্ট দেওয়া ব্যক্তিকে গলা কেটে খুন

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের উদয়পুরে (Udaipur) দিনের বেলা প্রকাশ্যে খুন (Murder) করা হল এক ব্যক্তিকে। হত্যাকারী কানাইয়ালাল তেলি নামে বছর চল্লিশের ওই ব্যক্তিকে তলোয়ার দিয়ে কুপিয়ে, গলা কেটে খুন করে। ঘটনাটি ঘটেছে আজ উদয়পুর শহরের ধানম

উদয়পুরে নূপুরের সমর্থনে পোস্ট দেওয়া ব্যক্তিকে গলা কেটে খুন

শেষ আপডেট: 28 June 2022 13:45

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের উদয়পুরে (Udaipur) দিনের বেলা প্রকাশ্যে খুন (Murder) করা হল এক ব্যক্তিকে। হত্যাকারী কানাইয়ালাল তেলি নামে বছর চল্লিশের ওই ব্যক্তিকে তলোয়ার দিয়ে কুপিয়ে, গলা কেটে খুন করে।

ঘটনাটি ঘটেছে আজ উদয়পুর শহরের ধানমণ্ডি এলাকায়। পুলিশ জানিয়েছে, খুনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে খুনি।

কেন এই খুন? দিন দশেক আগে বিজেপির প্রাক্তন মুখপত্র নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন ওই ব্যক্তি। একটি টেলিভিশন চ্যানেলে নূপুর ইসলামের নবী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জন্য নূপুরকে দল বহিষ্কার করে। থানায় অভিযোগ দায়ের হয়। তিনি এখন গা ঢাকা দিয়েছেন।

নূপুরের সমর্থনে অনেকেই মুখ খুলেছেন। উদয়পুরের ওই ব্যক্তিও নূপুরকে সমর্থন জানান। মনে করা হচ্ছে, ওই পোস্ট ঘিরে আপত্তির কারণেই কোনও ধর্মান্ধ এই খুন করেছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত ঘটনার নিন্দা করে টুইট করেছেন। বলেছেন, পুলিশকে বলা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। পুলিশ জানায়, আজ দুপুরে দুই ব্যক্তি মোটর সাইকেলে এসে কানাইয়ালালের টেলারিং শপে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন কোপাতে শুরু করে ইয়ালালকে।

মহম্মদ জুবেইরের আরও চার দিনের পুলিশ হেফাজত, নির্দেশ আদালতের


```