Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনি-রবি ছুটি, শুক্রবার হাফ ডে! সপ্তাহে সাড়ে চার দিন অফিস আমিরশাহির সরকারি কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহীর দেশগুলিতে এতদিন ছুটির দিন হিসেবে বরাদ্দ ছিল শুক্র ও শনিবার। সমস্ত ইসলাম দেশেই শুক্রবারটা ছুটির দিন হিসেবেই সাব্যস্ত। ভারতের পড়শি বাংলাদেশেও তাই। কিন্তু এবার সেই প্রথা ভেঙে, সারা বিশ্বের সঙ্গে তাল মিলি

শনি-রবি ছুটি, শুক্রবার হাফ ডে! সপ্তাহে সাড়ে চার দিন অফিস আমিরশাহির সরকারি কর্মীদের

শেষ আপডেট: 7 December 2021 13:54

দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহীর দেশগুলিতে এতদিন ছুটির দিন হিসেবে বরাদ্দ ছিল শুক্র ও শনিবার। সমস্ত ইসলাম দেশেই শুক্রবারটা ছুটির দিন হিসেবেই সাব্যস্ত। ভারতের পড়শি বাংলাদেশেও তাই। কিন্তু এবার সেই প্রথা ভেঙে, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শনি ও রবিবারকে সপ্তাহান্তের ছুটির দিন হিসেবে ঠিক করা হল আরব আমিরশাহীতে। শুধু তাই নয়, এবার থেকে কাজের সময়ও কমানো হল সে দেশে। সপ্তাহে পাঁচ দিনের বদলে এ বার সাড়ে চার দিন কাজ করলেই হবে। কারণ শুক্রবারটা থাকছে হাফ ডে। সঙ্গে শনি-রবি ছুটি। সরকারি কর্মীদের জন্য এমনই নতুন নিয়ম আনছে সংযুক্ত আরব আমিরশাহি। এই সিদ্ধান্তের ফলে অনেকেই বলছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেমন শনি-রবি ছুটির দিন হল ইউএই-তে, তেমনই আবার গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয়, সেখানে তার উল্টো পথে হেঁটে কর্মীদের কাজের সময়ও কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরশাহি। আজ, মঙ্গলবার এ বিষয়ে আমিরশাহি সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। নতুন কাজের সময় তাহলে কেমন হবে? জানা গেছে, সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। সরকারি ভাবে সে কাজের সময় হল, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টে। এর পরে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের। শনি আর রবি থাকছে ছুটি। সরকারি সূত্রের খবর, সরকারি কর্মীদের কাজের জীবনের পাশাপাশি যাতে পারিবারিক ও সামাজিক জীবনও ভাল থাকে, সেই চিন্তাই করা হয়েছে। এতে তাঁদের কাজের মানও আরও ভাল হবে। সব দিক থেকে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। কর্মীরা তাঁদের কর্মজীবন এবং সামাজিক জীবন দুটোই ঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

```