Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপানের 'হাগিবিস' প্রাণ কাড়ল ১১ জনের! টাইফুনের এমন তাণ্ডব আগে দেখেনি বিশ্ব, জানাল নাসা

দ্য ওয়াল ব্যুরো: মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে জাপানে। ক্রমেই তাণ্ডব বাড়াচ্ছে টাইফুন হাগিবিস। যদিও আবহবিদদের আশঙ্কা আগেই ছিল, এই ঝড়ের মোকাবিলা সহজ হবে না, বাস্তবে হলও তাই। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, তা আরও অনেকটা বাড়তে পা

জাপানের 'হাগিবিস' প্রাণ কাড়ল ১১ জনের! টাইফুনের এমন তাণ্ডব আগে দেখেনি বিশ্ব, জানাল নাসা

শেষ আপডেট: 13 October 2019 15:22

দ্য ওয়াল ব্যুরো: মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে জাপানে। ক্রমেই তাণ্ডব বাড়াচ্ছে টাইফুন হাগিবিস। যদিও আবহবিদদের আশঙ্কা আগেই ছিল, এই ঝড়ের মোকাবিলা সহজ হবে না, বাস্তবে হলও তাই। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, তা আরও অনেকটা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। নিখোঁজ বহু মানুষ। ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে অনেককে। শনিবার বিকেলে জাপানের ইচিহারা শহরে আছড়ে পড়ে এই টাইফুন। ঝড়ের প্রথম ধাক্কায় একসঙ্গে ধ্বংস হয়ে যায় ১২টি বাড়ি। আরও শ'খানেক বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইচিহারার পরে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত শহর তোমিওকা। সেখান থেকে অনেকে নিখোঁজ। ক্ষতিগ্রস্ত চারটি বাড়ি থেকে ছ'জনকে উদ্ধার করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। গোতেম্বা শহরে এক জন ঝড়ের ধাক্কায় বড় ড্রেনে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে। ১৬ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর। শুধু প্রবল বেগে ঝড় আছড়ে পড়েছে তাই নয়, সেই সঙ্গে চলছে ভারী বৃষ্টিও। বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধস নেমেছে বিভিন্ন রাস্তায়। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আবহাওয়া দফতরের তরফে কড়া সতর্কতা জারি করে বলা হয়েছে, এত বৃষ্টি এবং ঝড় এর আগে কখনও হয়নি জাপানে। টাইফুনের দাপটে সমুদ্রের জলস্তরও বাড়ছে। সুনামি পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। গোটা দেশের পরিবহণ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা থমকে গিয়েছে। বাতিল করা হয়েছে কয়েকশো বিমান। ১৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ফের আসতে পারে টাইফুন। রাস্তাঘাট সুনসান। শুধু জাপান প্রশাসন নয়, এই ঝড় নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে নাসাও। নাসার তরফে জানানো হয়েছে এটাই শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় হতে চলেছে। চলতি মরসুমে এই নিয়ে ১৯টি টাইফুনের সম্মুখীন হল জাপান। গত বছরেও জাপানের টাইফুন বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এবারের হাগিবিস নিয়ে তাই আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। কিন্তু প্রকৃতির চরম তাণ্ডবে সে সতর্কতা উড়িয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে জাপান। পড়ুন দ্য ওয়ালের পুজো সংখ্যার বিশেষ লেখা… https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be/

```