Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিরলতম রক্তের গ্রুপ, ক্যানসার-আক্রান্ত ছোট্ট জয়নাবের জন্য রক্তের সন্ধান বিশ্ব জুড়ে

দ্য ওয়াল ব্যুরো: দু বছরের ছোট্ট মেয়েটা ভুগছে মারণ রোগে। তাকে বাঁচাতে হলে লাগবে অন্তত সাত থেকে দশ ইউনিট রক্ত। কিন্তু সেই রক্ত পাওয়া প্রায় দুঃসাধ্য। কারণ, শিশুটির ব্লাড গ্রুপ এতই বিরল যে সারা বিশ্বের ৪ শতাংশেরও কম মানুষের সেই এক ব্লাড টাইপ রয়

বিরলতম রক্তের গ্রুপ, ক্যানসার-আক্রান্ত ছোট্ট জয়নাবের জন্য রক্তের সন্ধান বিশ্ব জুড়ে

শেষ আপডেট: 9 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দু বছরের ছোট্ট মেয়েটা ভুগছে মারণ রোগে। তাকে বাঁচাতে হলে লাগবে অন্তত সাত থেকে দশ ইউনিট রক্ত। কিন্তু সেই রক্ত পাওয়া প্রায় দুঃসাধ্য। কারণ, শিশুটির ব্লাড গ্রুপ এতই বিরল যে সারা বিশ্বের ৪ শতাংশেরও কম মানুষের সেই এক ব্লাড টাইপ রয়েছে বলে অনুমান। বিরলতম এই ব্লাড গ্রুপে রক্তে ‘ইন্ডিয়ান বি’ অ্যান্টিজেন থাকে না। এর কারণ, রক্তে জেনেটিক মিউটেশন বা জিনের কোনও পরিবর্তন। একমাত্র ভারত, পাকিস্তান ও ইরানের অতি অল্প সংখ্যক মানুষের এই ব্লাড গ্রুপ আছে। পাকিস্তানের ছোট্ট এই মেয়েটার নাম জয়নাব মুঘল। তার নিউরোব্লাস্টোমা নামে এক ধরনের ক্যানসার হয়েছে। অবিলম্বে রক্ত দরকার। পরীক্ষানিরীক্ষার পরে তার ডাক্তারদের চোখ কপালে উঠেছে। এ কোন ব্লাড গ্রুপ? হতাশ পাকিস্তানি ডাক্তারদের সহায়তায় এগিয়ে এসেছে দক্ষিণ ফ্লোরিডার ওয়ানব্লাড নামে একটি সংস্থা। তারা বিশ্বজুড়ে সন্ধান চালাচ্ছে এই বিরলতম ব্লাড টাইপের রক্তদাতার জন্য। যদি জয়নাবকে বাঁচানো যায়। এক হাজার জনের রক্ত পরীক্ষার পরে মাত্র তিন জনকে পাওয়া গেছে যাদের এই রক্তের গ্রুপ রয়েছে। তাদের রক্ত নেওয়া যাবে কি না তা পরিষ্কার নয়। এই তিন জনের এক জন ইংল্যান্ডের বাসিন্দা, বাকি দুজন আমেরিকার। কিন্তু জয়নাবের লাগবে সাত থেকে দশ ইউনিট রক্ত। https://twitter.com/my1blood/status/1071086938562543616 জয়নাবের বাবা রাহিল মুঘল বলেছেন, মাস দুয়েক আগে জানা যায় মেয়ের পেটে একটি টিউমার হয়েছে। তাঁরা যখন জানতে পারেন মেয়ের ক্যানসার হয়েছে, তাঁরা পুরো ভেঙে পড়েছিলেন। কিন্তু যে ভাবেই হোক তাঁরা এই লড়াইয়ে জিততে চান। নিউরোব্লাস্টোমা সাধারণত একেবারে ছোট শিশুদেরই হয়।  অ্যাড্রেনালিন গ্ল্যান্ড বা নার্ভ টিস্যুতে হতে পারে এই ক্যানসার। পরে তা শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে।

```