
শেষ আপডেট: 17 June 2019 18:30
শহিদ সেনা মেজর কেতন শর্মা[/caption]
অনন্তনাগের আনাচ কানাচে ফের ঘাঁটি গেড়ে বড়সড় নাশকতার পরিকল্পনা চালাচ্ছে জইশ জঙ্গিরা এমন খবর আগেই ছিল সেনার কাছে। গতকালের হামলার পিছনেও ছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠ জইশ-ই-মহম্মদের হাত, এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। উপত্য়কাকে অশান্ত করে তোলার জন্য গতকাল সকালে হামলা চালানো হয় অনন্তনাগের আচাবল এলাকায়। সেখানে জঙ্গিদের খোঁজে যখন ব্যস্ত ছিল সেনাবাহিনী, সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্ধের দিকে পুলওয়ামার আরিহাল গ্রামে সেনার সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে ন’জন সেনা আহত হন।
অনন্তনাগে দক্ষ ও সাহসী সেনা মেজর কেতন শর্মার মৃত্যুতে শোকের ছায়া কাশ্মীরের নানা প্রান্তে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও সেনাপ্রধান বিপিন রাওয়াত।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে সেনা কনভয়ে জইশ হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। এনআইএ জানিয়ে দিয়েছে, উপত্যকায় ফের পুলওয়ামারই ধাঁচে হামলা চালাতে পারে জঙ্গিরা। হিজবুল মুজাহিদিনের পাশাপাশি, কাশ্মীরের নানা প্রান্তে ইতিমধ্যেই সক্রিয় জইশ ও লস্কর জঙ্গিরাও। এমনকি তদন্তকারীরা এও জানিয়েছেন, উপত্যকার জঙ্গি গোষ্ঠীর কাছে অস্ত্র ও আর্থিক সাহায্য আসছে পাকিস্তানের জঙ্গি সংগঠন থেকে।