Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলের

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কুলগাম, খতম দুই জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোর রাত থেকেই শুরু হয়েছিল সেনা টহলদারি। গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে কুলগামের গোপালপোরা এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ ও সেনাবাহিনী। দফায় দফায় শুরু হয়েছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর, গুলি বিনিময় এখনও থা

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কুলগাম, খতম দুই জঙ্গি

শেষ আপডেট: 21 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোর রাত থেকেই শুরু হয়েছিল সেনা টহলদারি। গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে কুলগামের গোপালপোরা এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ ও সেনাবাহিনী। দফায় দফায় শুরু হয়েছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর, গুলি বিনিময় এখনও থামেনি।  দুই জঙ্গির খতম হওয়ার খবর মিলেছে। সেনা সূত্রে খবর, সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ দল যুক্ত ছিল এই এনকাউন্টার অপারেশনে। সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শেষ হওয়ার পর উদ্ধার হয়েছে দু’জন জঙ্গির দেহ। তবে এই দুই জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এর আগেও একাধিক বার এনকাউন্টার চলেছে কুলগামে। গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে আগেই খবর ছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই খবর মতোই সার্চ অপারেশন শুরু হলে আচমকাই হামলা করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দিন কয়েক আগে পুলওয়ামাতে সেনার গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি। নিহত এক জওয়ানও। গত ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামাতেই সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। ফিদাঁয়ে হামলায় নিহত হয়েছিলেন ৪৪ জন জওয়ান। এই নৃশংস হত্যালীলার পর থেকেই বারবার অশান্ত হয়েছে উপত্যকা। একাধিক এনকাউন্টারে জঙ্গিদের নিকেশ হওয়ার পাশাপাশি শহিদ হয়েছে বহু জওয়ানও। আর এই তালমাটাল অবস্থার মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে গোয়েন্দা সংস্থা এএনআই। তারা জানিয়েছে, সম্ভবত লোকসভা নির্বাচনের ফলাফলের দিন অর্থাৎ ২৩ মে উপত্যকায় বড়সড় হামলার ছক কষছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠন।

```