Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

হায়দরাবাদে কাজের টোপ! সাঁতরাগাছি থেকে উদ্ধার হরিশ্চন্দ্রপুর থেকে পালিয়ে আসা দুই কিশোরী

হায়দরাবাদে কাজের লোভ দেখিয়ে রাজ্যের বাইরে পাচারের চক্রান্ত করা হয়েছিল দুই কিশোরীকে।

হায়দরাবাদে কাজের টোপ! সাঁতরাগাছি থেকে উদ্ধার হরিশ্চন্দ্রপুর থেকে পালিয়ে আসা দুই কিশোরী

শেষ আপডেট: 9 April 2025 19:08

দেবাশিস গুছাইত, হাওড়া 

হায়দরাবাদে কাজের লোভ দেখিয়ে রাজ্যের বাইরে পাচারের চক্রান্ত করা হয়েছিল দুই কিশোরীকে। ফাঁদে পা দিয়েও ফেলেছিল তারা। রেল পুলিশের তৎপরতায় কোনওমতে রক্ষা পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা ক্লাস নাইনের দুই ছাত্রী। 

পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৭ এপ্রিল। পরিবারকে কিছু না জানিয়েই বাড়ি ছাড়ে ওই দুই নাবালিকা। প্রথমে হরিশ্চন্দ্রপুর থেকে একটি প্যাসেঞ্জার ট্রেনে মালদহ পর্যন্ত আসে তারা। সেখান থেকে সাধারণ টিকিট কেটে উঠে পড়ে উত্তরবঙ্গগামী ‘তিস্তা তোর্সা’ এক্সপ্রেসে। গন্তব্য কলকাতা। গতকাল মঙ্গলবার, তারা পৌঁছয় শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে বাসে চড়ে যায় সাঁতরাগাছি স্টেশনে।

কিন্তু পরিকল্পনা মতো আর এগোতে পারেনি তারা। সাঁতরাগাছি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ তাদের বসে থাকতে দেখে সন্দেহ হয় এক সহযাত্রীর। দু’জনের কথাবার্তা কানে যেতেই আশঙ্কা জাগে তাঁর। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানান জিআরপির কর্তব্যরত আধিকারিকদের। জিআরপির জওয়ানরা দুই নাবালিকাকে আটক করে নিয়ে যান থানায়। পুলিশের জেরায় তারা স্বীকার করে, বাড়ি থেকে পালিয়ে এসেছে তারা। 

সঙ্গে সঙ্গে  যোগাযোগ করা হয় হরিশ্চন্দ্রপুর থানার সঙ্গে। জানা যায়, ইতিমধ্যেই ওই দুই ছাত্রীর নামে নিখোঁজ ডায়েরি  হয়েছে সেখানে। বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দুই কিশোরীর পরিবারের সদস্যরা পৌঁছন শালিমার জিআরপি থানায়। দুই ছাত্রীকে সুস্থ ও অক্ষত অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদে কাজের টোপ দেখিয়ে কোনো চক্র রাজ্যের বাইরে পাচারের চেষ্টা করছিল এই দুই নাবালিকাকে। যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, “চাকরি দেওয়ার নাম করে মেয়েদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা স্পষ্ট নয়। তবে ঘটনাটিকে পাচারের চেষ্টা বলেই মনে হচ্ছে। সতর্ক না থাকলে এই দুই মেয়েকে হয়তো আর ফিরিয়ে আনা যেত না। এর সঙ্গে আন্তরাজ্য পাচার চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”


```