Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনের আগেই সাইবেরিয়া থেকে রাজ্যে এল দুই অতিথি! থাকবে উত্তরবঙ্গের চিড়িয়াখানায়

৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে কলকাতায় আনা হল দুই অতিথিকে। তাদের নাম লারা ও আকামাস। এরা হল সাইবেরিয়ান বাঘ। তাদের স্থায়ী ঠিকানা হবে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায়।

বড়দিনের আগেই সাইবেরিয়া থেকে রাজ্যে এল দুই অতিথি! থাকবে উত্তরবঙ্গের চিড়িয়াখানায়

শেষ আপডেট: 10 December 2023 14:33

দ্য ওয়াল ব্যুরো: ৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে কলকাতায় আনা হল দুই অতিথিকে। তাদের নাম লারা ও আকামাস। এরা হল সাইবেরিয়ান বাঘ। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তাদের স্থায়ী ঠিকানা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।  এবার বড়দিনের আগে দুজন নতুন অতিথিকে পেয়ে খুশি উত্তরবঙ্গের মানুষ। এতে পর্যটকরাও ভিড় জমাবেন দার্জিলিংয়ের ওই  চিড়িয়াখানায়। 

শনিবার রাতে এমিরেটসের বিমানে কলকাতায় আনা হয় লারা ও আকামাসকে। সাইবেরিয়ার সঙ্গে এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে এই দুই বাঘকে আনা হয়েছে। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। কাঠের বাক্সের মধ্যে করে অতি সাবধানে তাদের দুজনকে নিয়ে আসা হয় । পরে দমদম বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। 

জানা গিয়েছে, দুটি বাঘের মধ্যে একটি স্ত্রী ও একটি পুরুষ। দুজনেরই বয়স ১ বছরের সামান্য বেশি। ১২ বছর পর এরা দুজনই ভারতের 'একমাত্র' সাইবেরিয়ান বাঘ হতে চলেছে। এর আগে নৈনিতালের চিড়িয়াখানায় থাকা শেষ সাইবেরিয়ান বাঘটির মৃত্যু হয়েছিল ২০১১ সালে। এছাড়া দার্জিলিং চিড়িয়াখানাতে একটি সাইবেরিয়ান বাঘ ছিল, তার নাম ছিল 'প্যাটি'। তার মৃত্যু হয়েছিল ২০০৭ সালে।


```