Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের হোস্টেলে ছাত্রীর ঘাড়ে কোপ

দ্য ওয়াল ব্যুরো : স্কুলের হোস্টেলে এক নিচু ক্লাসের ছাত্রীর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ বসাল উঁচু ক্লাসের দুটি মেয়ে। আলোয়ার জেলার থানাগাজি অঞ্চলের ঘটনা। আহত মেয়েটির নাম কীর্তি মিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তাকে স্কুল বোর্ডিংয়ের ওয়াশর

স্কুলের হোস্টেলে ছাত্রীর ঘাড়ে কোপ

শেষ আপডেট: 6 October 2018 19:38

দ্য ওয়াল ব্যুরো : স্কুলের হোস্টেলে এক নিচু ক্লাসের ছাত্রীর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ বসাল উঁচু ক্লাসের দুটি মেয়ে। আলোয়ার জেলার থানাগাজি অঞ্চলের ঘটনা। আহত মেয়েটির নাম কীর্তি মিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তাকে স্কুল বোর্ডিংয়ের ওয়াশরুমে টেনে নিয়ে যায় দুজন। সেখানে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে । আহত ছাত্রীকে হোস্টেল কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে পাঠায়। এখন তার অবস্থা স্থিতিশীল। দুই আক্রমণকারীর বয়স ১৩ থেকে ১৪-র মধ্যে। তাদের হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। দুজনকে তুলে দেওয়া হয়েছে তাদের বাবা-মায়ের হাতে। হোস্টেল কর্তৃপক্ষ অথবা আহত মেয়েটির বাবা-মা, কেউই জানায়নি দুজন কেন শিশুকন্যাটিকে আক্রমণ করেছিল। অভিযুক্ত দুটি মেয়ে বলেছে, তারা নখ কাটছিল । সেই নরুনে বাচ্চা মেয়েটির ঘাড়ে কেটে গিয়েছে । সেই মেয়েদুটি আহত শিশুকন্যার আত্মীয়। শনিবার জেলাশাসক নিজে হোস্টেলে গিয়ে তদন্ত করেছেন।

```