Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাওবাদী হানায় ফের অশান্ত ছত্তীসগড়ের বিজাপুর, গুলিতে ঝাঁঝরা দুই পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দফার নির্বাচনের আগে ফের অশান্ত ছত্তীসগড়ের বিজাপুর। মাওবাদী হানায় প্রাণ গেল দুই পুলিশ কর্মীর। গুরুতর জখম আরও এক জন। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলের দিকে রুটিন টহল দিতে বেরিয়েছিলেন ওই পুলিশ কর্মীরা। আচমকাই গোপন ডেরা থ

মাওবাদী হানায় ফের অশান্ত ছত্তীসগড়ের বিজাপুর, গুলিতে ঝাঁঝরা দুই পুলিশকর্মী

শেষ আপডেট: 26 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দফার নির্বাচনের আগে ফের অশান্ত ছত্তীসগড়ের বিজাপুর। মাওবাদী হানায় প্রাণ গেল দুই পুলিশ কর্মীর। গুরুতর জখম আরও এক জন। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলের দিকে রুটিন টহল দিতে বেরিয়েছিলেন ওই পুলিশ কর্মীরা। আচমকাই গোপন ডেরা থেকে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু'জন। আর একজনের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী সোমবার চতুর্থ দফার ভোট শুরুর আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ছত্তীসগড়।  বিজাপুর পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, ছত্তীসগড়ের জঙ্গলগুলিতে অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মাওবাদী হানায় বারে বারেই অশান্ত হয়েছে ছত্তীসগড়। ভোট শুরুর দু'দিন আগে ৯ এপ্রিল মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে নিহত হন দন্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সঙ্গে আরও চার নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রায় ২০ কেজি বিস্ফোরকে উড়িয়ে দেওয়া হয়েছিল বিধায়কের সাঁজোয়া গাড়ি (আর্মার্ড  ভেহিকল)। এর আগে এপ্রিলের শুরুতে ছত্তীসগড়ের কঙ্কর জেলার মহলা গ্রামে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গিয়েছিল চার বিএসএফ জওয়ানের।

```