Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যেন কুস্তির লড়াই! ঘুষ নেওয়ার অভিযোগে প্রকাশ্যে মারপিটে জড়ালেন দুই পুলিশ কর্মী

দ্য ওয়াল: এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! যেন কুস্তির লড়াই! আইনরক্ষার পরিবর্তে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে মারপিটে জড়ালেন দুই পুলিশ কর্মী (Two policemen got into a ugly fight in bihar nalanda)! দেদার চলল কিল, ঘুষি! সাকুল

যেন কুস্তির লড়াই! ঘুষ নেওয়ার অভিযোগে প্রকাশ্যে মারপিটে জড়ালেন দুই পুলিশ কর্মী

শেষ আপডেট: 18 September 2023 15:35

দ্য ওয়াল: এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! যেন কুস্তির লড়াই! আইনরক্ষার পরিবর্তে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে মারপিটে জড়ালেন দুই পুলিশ কর্মী (Two policemen got into a ugly fight in bihar nalanda)! দেদার চলল কিল, ঘুষি! সাকুল্যে ১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। ঘটনাটি বিহারের নালন্দার।

প্রকাশ্যে দিবালোকে এভাবে পুলিশে-পুলিশে মারপিটে জড়ানোর ঘটনাকে (Two policemen got into a ugly fight in bihar nalanda) কেন্দ্র করে বেজায় অস্বস্তিতে বিহার পুলিশ। অস্বস্তি এড়াতে বিহার পুলিশের তরফে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে টুইটারে লেখা হয়েছে, ''ওই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু হয়েছে।”
https://twitter.com/UtkarshSingh_/status/1703676718622667094

এভাবে পুলিশে-পুলিশে মারপিটের ঘটনা সামনে আসায় কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেট মাধ্যমে। একাংশের দাবি, শুধু সাসপেন্ড করলে হবে না, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে হলে অভিযুক্ত দু’জন পুলিশ কর্মীকেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। অন্যদের মতে, এঘটনা থেকে শিক্ষা নিয়ে বিহারের পুলিশের উচিত শৃঙ্খলাপরায়ণ হয়ে ওঠা।

জানা গিয়েছে, বিহারের নালন্দা এলাকায় রাস্তার ধারে উর্দি পরে দাঁড়িয়ে থাকা মধ্য বয়সী দুই পুলিশ কর্মী আচমকা বচসা থেকে মারামারিতে জড়িয়ে পড়েন। রীতিমতো দু’জন দু’জনকে লক্ষ্য করে এলোপাথারি কিল, ঘুষি চালাতে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওয় একজন পুলিশ কর্মীকে দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়। দরজা খুলে গাড়ি থেকে লাঠি বের করে অপরজনকে ঘায়েল করার চেষ্টা করেন। হাত দিয়ে লাঠি ধরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অপর পুলিশ কর্মী।

প্রকাশ্যে দুই পুলিশ কর্মীর এমন মারপিটকে ঘিরে এলাকায় রীতিমতো ভিড় জমে যায়। পরে উপস্থিত জনতা রণংদেহী দুই পুলিশ কর্মীকে শান্ত করেন বলে খবর। ভিড়ের মধ্যে থেকে কে বা কারা পুলিশে পুলিশে মারধরের ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে। মুহুর্তেই তা ভাইরাল। পুলিশের এমন গুন্ডামি নিয়ে স্বভাবতই সমালোচনার ঝড় নেট মাধ্যমে।

আরও পড়ুন: ভেস্তে গেল দুয়ারে সরকার শিবির, নেতার বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ


```