Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ সেজে কলকাতার বাসিন্দার থেকে ৫০ লক্ষ টাকা হাতানোর ছক! ভিনরাজ্য থেকে দু'জন গ্রেফতার

সূত্রের খবর, মুম্বই পুলিশ সেজে ওই ব্যক্তির থেকে টানা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। 

পুলিশ সেজে কলকাতার বাসিন্দার থেকে ৫০ লক্ষ টাকা হাতানোর ছক! ভিনরাজ্য থেকে দু'জন গ্রেফতার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 September 2024 23:50

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। কলকাতার এক ব্যক্তির থেকে প্রায় ৫০ লক্ষ টাকা হাতানোর ছক করেছিল দুই ব্যক্তি। তাঁদের ভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মুম্বই পুলিশ সেজে ওই ব্যক্তির থেকে টানা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। 

এই ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তি পুরুষোত্তম ভাই এইচ আজুদিয়া এবং তুষার গিরধার ভাই ঘেটিয়া। দুজনেই গুজরাতের বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে, মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে কলকাতার বাসিন্দার থেকে প্রায় ৩ কোটি টাকা নেওয়ার চেষ্টা করেছিল তাঁরা। কিন্তু এত টাকা না পাওয়ায় শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকা জামনগরের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেয় দুজন। ওই অ্যাকাউন্টের সূত্র ধরেই সাইবার ক্রাইম পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। 

যে অ্যাকাউন্টে কলকাতার ব্যক্তি টাকা পাঠিয়েছিলেন তার সঙ্গে যুক্ত  মেল আইডি এবং আইপি অ্যাড্রেসের মাধ্যমে দুজনের সন্ধান পায় পুলিশ। জানা যায়, ওই অ্যাকাউন্টটি রয়েছে পুরুষোত্তমের নামে। এরপরই গুজরাত রওনা দিয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান সাইবার ক্রাইম থানার আধিকারিকরা। শেষমেশ তাঁদের পাকড়াও করতে তাঁরা সক্ষম হয়। 

দুজনের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন এবং কিছু নথি উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, এরকমভাবে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতানোর ছক তারা আগেও করেছে।  


```