Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পাকিস্তানের পতাকা ব্যবহার করে সম্প্রীতি নষ্টের অভিযোগ, বনগাঁয় ধৃত সনাতনী মঞ্চের দুই নেতা

গত বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানের একটি পতাকা উদ্ধার করে পুলিশ।

পাকিস্তানের পতাকা ব্যবহার করে সম্প্রীতি নষ্টের অভিযোগ, বনগাঁয় ধৃত সনাতনী মঞ্চের দুই নেতা

ফাইল ছবি

শেষ আপডেট: 1 May 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের পতাকা (Pakistan Flag) লাগিয়ে তাতে 'হিন্দুস্তান মুর্দাবাদ' লেখার পরিকল্পনা করেছিলেন দু'জন। পহেলগাম কাণ্ডের আবহে ছক করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার। সেই অভিযোগেই বনগাঁ (Bangaon) থেকে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। তাঁরা ‘সনাতনী একতা মঞ্চ’-এর সদস্য বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে বনগাঁ পুলিশের তরফে। 

গত বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানের একটি পতাকা উদ্ধার করে পুলিশ। সেই প্রেক্ষিতেই তদন্ত শুরু হলে গ্রেফতার হন চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। পুলিশি জেরায় তাঁরা স্বীকার করেছেন, ওই পতাকা দেওয়ালে লাগানোর পরিকল্পনা ছিল তাঁদের। শুধু তাই নয়, তাতে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ এবং ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু তার আগেই পুলিশের জাল ধরা পড়লেন এই দু'জন।

বনগাঁ পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশে ওই পরিকল্পনা করেছিল ধৃতরা। তবে অনুমান, শুধুমাত্র এই দু'জন নন, আরও অনেকেই এই পরিকল্পনায় যুক্ত থাকতে পারে। সেই প্রেক্ষিতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। তাঁদের ধারণা, ওয়াকফ ইস্যু এবং পহেলগাম হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় তার ফায়দা নিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উদ্যত হয়েছে একদল। কিন্তু পুলিশ বলছে, তাঁরা সক্রিয়। কোনও ভাবে শান্তি ভঙ্গ হতে দেবে না তাঁরা।  


```