Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিহার হোম-কাণ্ডে ধৃত আরও দুই, তদন্ত বলছে, অশ্লীল নাচ শেখানো হতো কিশোরীদের

দ্য ওয়াল ব্যুরো: বিহারের হোমে যৌন নির্যাতন কাণ্ডে এবার হোমের মহিলা কেয়ারটেকার-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই। সৈস্তা পরভিন ওরফে মধু নামের এই কেয়ারটেকার আবার ঘটনার মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের ঘনিষ্ঠ বলেও জানিয়েছে সিবিআই। সিবিআই-এর এক তদন্ত

বিহার হোম-কাণ্ডে ধৃত আরও দুই, তদন্ত বলছে, অশ্লীল নাচ শেখানো হতো কিশোরীদের

শেষ আপডেট: 21 November 2018 18:09

দ্য ওয়াল ব্যুরো: বিহারের হোমে যৌন নির্যাতন কাণ্ডে এবার হোমের মহিলা কেয়ারটেকার-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই। সৈস্তা পরভিন ওরফে মধু নামের এই কেয়ারটেকার আবার ঘটনার মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের ঘনিষ্ঠ বলেও জানিয়েছে সিবিআই। সিবিআই-এর এক তদন্ত অফিসার জানিয়েছেন, হোমের কিশোরীদের কেয়ারটেকার মধুর বাড়িতে নিয়ে গিয়ে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি-সহ নাচ এবং ‌পুরুষদের কী ভাবে আকৃষ্ট করতে হয়, তার ছল-কৌশল শেখানো হতো। মধু অবশ্য ধরা পড়ার পরে জানিয়েছে, সে কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়নি বলে দাবি তার। ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে মধু সাংবাদিকদের বলে, ‘"আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমি ব্রজেশ ঠাকুরের হয়ে কাজ করতাম ঠিকই, কিন্তু সে কী কাজ করতো তা আমার জানা ছিল না। আমার কাছে কোনও গোপন তথ্য নেই। আমি জানি না ঠাকুর কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল কি না। আমি শুধু তার সংবাদপত্র দেখাশোনার দায়িত্বে ছিলাম। নিজের ব্যবসার কাজে মন্ত্রী–ভিআইপিদের খবর ছাপাতে বলত সংবাদপত্রে, যেটা করতে আমি অস্বীকার করেছিলাম। আমি সিবিআইয়ের তদন্তে সহায়তা করতে প্রস্তুত।" মধুক গ্রেফতারির পরেই অশ্বিনী কুমার নামের এক চিকিৎসককে গ্রেফতার করে সিবিআই। এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, সে হোমের কিশোরীদের উত্তেজনা বাড়ানোর জন্য নানা রকমের ইঞ্জেকশন দিত। সিবিআই জানিয়েছে, মধু বিহারের চতুর্ভুজ স্থান এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে ব্রজেশ ঠাকুরের সঙ্গে পরিচয় হয়েছিল মধুর। সেই সময়ে মধু যৌনপল্লীর মেয়েদের পুনর্বাসনের কাজে যুক্ত ছিল। সূত্রের খবর, ব্রজেশ ঠাকুরের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে ছিল মধু। যে হোমে এই যৌন-কেলেঙ্কারির অভিযোগ ওঠে, তার দায়িত্বেও ছিল এই মহিলাই।

```