সোপোরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত দুই জঙ্গি, শহীদ এক জওয়ান
দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ শুক্রবার সকাল থেকেই উপত্যকার সোপোর এলাকায় শুরু হয়ে যায় দু'পক্ষের গুলির লড়াই৷ দুই জঙ্গি নিহত হয়৷ মারা যান এক জন জওয়ানও। অশান্তি মোকাবিলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
শেষ আপডেট: 26 October 2018 05:35
দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ শুক্রবার সকাল থেকেই উপত্যকার সোপোর এলাকায় শুরু হয়ে যায় দু'পক্ষের গুলির লড়াই৷ দুই জঙ্গি নিহত হয়৷ মারা যান এক জন জওয়ানও। অশান্তি মোকাবিলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজও৷
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বারামুলাতে এক জঙ্গিকে নিধন করে সেনাবাহিনী৷ মনে করা হচ্ছে, তারা লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিল৷ বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়৷
বৃহস্পতিবার রাতেই পুলওয়ামার ত্রাল এলাকায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় এক সেনা শহিদ হন৷ আরও এক সেনা আহত বলে জানা যায়৷ এলাকা ঘিরে ফেলে জঙ্গি তল্লাশি অভিযানে নামে সেনা৷
সূত্রের খবর, ত্রাল এলাকার নাদেরে জঙ্গিরা ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা করে৷ গেটে মোতায়েন জওয়ানদের নিশানা করে গুলি চলায়৷ জওয়ানরাও পাল্টা জবাব দেয়৷ দু'জন সেনা আহত হলে তাদের শ্রীনগরের বাদামিবাগের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে এক সেনা মারা যান।