Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদহের দুই শ্রমিকের, এলাকায় শোকের ছায়া

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে ফের রাজ্যের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। নিহত দুই শ্রমিকের বাড়ি মালদহে।

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদহের দুই শ্রমিকের, এলাকায় শোকের ছায়া

শেষ আপডেট: 21 November 2023 20:35

 দ্য ওয়াল ব্যুরো: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে ফের রাজ্যের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। নিহত দুই শ্রমিকের বাড়ি মালদহে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিহতদের নাম শেখ মোস্তাকিম ও তৈমুর শেখ। মোস্তাকিমের বাড়ি মালদহের ইংরেজবাজারের খুদ্দিবাড়ি এলাকায়। তৈমুর গাজোলের বাসিন্দা। তিন সপ্তাহ আগে শ্রমিকের কাছে মহারাষ্ট্রে গিয়েছিলেন মোস্তাকিম। সেখানে কাজ করাকালীন কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে গ্রামে এসে পৌঁছয় তাঁর দেহ।

অন্যদিকে টাওয়ারের কাজে লখনউয়ে গিয়ে সম্প্রতি সেখান থেকে পড়ে যান তৈমুর শেখ। গুরুতর জখম তৈমুরকে হাসপাতালে ভর্তি করা হলে এদিন সেখানে তাঁর মৃত্যু হয়। তৈমুরের দেহ রাজ্যে নিয়ে আসা হচ্ছে।

গত ২১ অগস্ট নেতাজি ইন্ডোরের সভা থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দেবে সরকার। আপনারা ব্যবসা করুন। বাংলার মানুষকে যাতে বাইরের রাজ্যে কাজে যেতে না হয়, সেটা আমি দেখব।”

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাজের সুবন্দোবস্তের জন্য ইতিমধ্যে সরকারি উদ্যোগে পোর্টালও তৈরি হচ্ছে। সেখানে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার কথাও বলেছে সরকার। তারপরেও একাংশ শ্রমিক বেশি অর্থ উপার্জনের আশায় ভিন রাজ্যে কাজে যাচ্ছেন বলেও মনে করছে কোনও কোনও মহল।


```