Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দেওয়ায় নাবালককে কুপিয়ে খুন, গ্রেফতার দুই

দ্য ওয়াল ব্যুরো: সারাদিন কাজের পর বাড়ি ফিরছিল ১৭ বছর বয়সি কিশোর (teenager)। রাস্তায় আচমকাই তাকে দাঁড় করিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড (WiFi Password) চায় দুই যুবক। কিন্তু তা দিতে রাজি হয়নি ওই কিশোর। তারপরেই পকেট থেকে ছুরি বের করে সটান ওই নাবালকে

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দেওয়ায় নাবালককে কুপিয়ে খুন, গ্রেফতার দুই

শেষ আপডেট: 2 November 2022 11:27

দ্য ওয়াল ব্যুরো: সারাদিন কাজের পর বাড়ি ফিরছিল ১৭ বছর বয়সি কিশোর (teenager)। রাস্তায় আচমকাই তাকে দাঁড় করিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড (WiFi Password) চায় দুই যুবক। কিন্তু তা দিতে রাজি হয়নি ওই কিশোর। তারপরেই পকেট থেকে ছুরি বের করে সটান ওই নাবালকের পিঠে বসিয়ে দেয় দু'জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নাবালকের। মর্মান্তিক এই ঘটনায় (murder) এবার অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর মুম্বইয়ের (Mumbai) কামোথেতে। ১৭ বছর বয়সি ওই নাবালকের নাম বিশাল রাজকুমার মৌর্য। সে একটি বেকারিতে কাজ করত বলে জানা গেছে। সূত্রের খবর, সেদিন রাত ১১টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিল বিশাল। সেই সময় সেক্টর ১৪ এর কাছে একটি পানের দোকানের সামনে তাকে দাঁড় করায় রবীন্দ্র রাজেশ অটল ওরফে হরিয়ানি এবং রাজ্ শৈলেশ বাল্মীকি নামে যথাক্রমে ২২ এবং ১৯ বছর বয়সি দুই যুবক।

এরপর তারা বিশালকে বলে তার ফোনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করতে। সেই প্রস্তাবে রাজি হয়নি বিশাল। শুরু হয় বাদানুবাদ। তাদের থামানোর চেষ্টা করেন পানের দোকানি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে পকেট থেকে ছুরি বের করে সটান বিশালের পিঠে বসিয়ে দেয় তারা। বেশ কয়েকবার কোপ মারার পর সেখান থেকে পালিয়ে যায় দু'জন।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিশাল। সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিশালকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তদন্তে নেমে দুই অভিযুক্তকে কামোথে এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই দু'জন একটি আবাসনে ঝাড়ুদারের কাজ করত। বিশালকে খুন করার সময় তারা দু'জনেই মদ্যপ অবস্থায় ছিল।

ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

নাবালিকাকে ধর্ষণের পর বিয়ে করেও ছাড় মিলল না, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত


```