Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাফালের আগে দেশের তৈরি লাইট কমব্যাট কপ্টার গেল লাদাখ সীমান্তে, কড়া নজর রাখবে পাহাড়ি ফিঙ্গার এলাকায়

দ্য ওয়াল ব্যুরো: আকসাই চিনে লাল ফৌজের গতিবিধি নজরে রাখতে দৌলত বেগ ওল্ডিতে চিনুক কপ্টার নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে, লাদাখ সীমান্তে মোতায়েনের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে রাফাল ফাইটার জেট। রাতের বেলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজর

রাফালের আগে দেশের তৈরি লাইট কমব্যাট কপ্টার গেল লাদাখ সীমান্তে, কড়া নজর রাখবে পাহাড়ি ফিঙ্গার এলাকায়

শেষ আপডেট: 11 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আকসাই চিনে লাল ফৌজের গতিবিধি নজরে রাখতে দৌলত বেগ ওল্ডিতে চিনুক কপ্টার নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে, লাদাখ সীমান্তে মোতায়েনের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে রাফাল ফাইটার জেট। রাতের বেলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারির জন্য পাঠানো হবে ফ্রান্স থেকে কেনা পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে। বায়ুসেনা জানাচ্ছে, রাফাল পৌঁছনোর আগে ভারতের তৈরি দুটি লাইট কমব্যাট হেলিকপ্টারকে সীমান্তে পাঠানো হয়েছে। অ্যাপাচে ও চিনুক কপ্টারের চেয়েও দ্রুতগামী ও আক্রমণাত্মক এই এলসিএইচ কপ্টার গালওয়ান উপত্যকা, পাহাড়ি ফিঙ্গার এলাকাগুলোর উপর দিনে-রাতে চক্কর কাটবে। এলসিএইচ কপ্টার বানিয়েছে ভারতের যুদ্ধবিমান নির্মাতা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। সংস্থার চেয়ারম্যান আর মাধবন বলেছেন, বিদেশি কপ্টারের থেকেও বেশি নির্ভরযোগ্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এই লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH)। এই বছরের শেষেই হ্যালের থেকে এমন ১৫টি হেলিকপ্টার কিনতে পারে প্রতিরক্ষা মন্ত্রক। মাধবন বলেছেন, সেনা ও বায়ুসেনার অন্তত ১৬০টি এমন হেলিকপ্টার প্রয়োজন। আমেরিকার অ্যাটাক কপ্টারের চেয়েও বেশি আক্রমণাত্মক এই এলসিএইচ কপ্টার।

আরও পড়ুন: লাদাখ যাওয়ার প্রস্তুতি শুরু করল রাফাল, সীমান্ত পাহারা দেবে রাতে, লাল ফৌজের গতিবিধি নজরে রাখবে

কার্গিল যুদ্ধের পরেই এমন লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের প্রোটোটাইপ তৈরি করে হ্যাল। উঁচু পাহাড়ি এলাকায় ওজনে হাল্কা অথচ ক্ষিপ্র গতির এয়ারক্রাফ্ট প্রয়োজন ছিল বায়ুসেনার। ২০০৬ সালে হ্যাল ঘোষণা করে ভারতীয় সেনা ও বায়ুসেনার জন্য এমন রোটোক্রাফ্ট তৈরি করছে তারা। সিয়াচেনের উঁচু পাহারি এলাকার হেলিপ্যাডে ল্যান্ড করে নিজের দক্ষতা প্রমাণ করে এলসিএইচ রোটোক্রাফ্ট। হ্যাল জানিয়েছে, ১৩ থেকে ১৫ হাজার ফুট উচ্চতার হেলিপ্যাডেও অনায়াসে অবতরণ করতে পারে এই হেলিকপ্টার। ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) তথা হ্যাল-ধ্রুবের আপডেটেড ভার্সন হল হ্যাল এলসিএইচ। দিনে-রাতে, আবহাওয়ার যে কোনও অবস্থায় কাজ করতে পারে এই হেলিকপ্টার। বহুবার টেস্ট-ফ্লাইটে সাফল্যের সঙ্গে পাশ করেছে এলসিএইচ। এই কপ্টারের ডিজাইন বানিয়েছে রোটারি উইং রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার। এলসিএইচ হল মাল্টিরোল কমব্যাট হেলিকপ্টার। নাইট ভিশন গুগল (NVG) ককপিটে রাতের আঁধারেও টার্গেট ঠিক করতে পারবেন পাইলট। এতে রয়েছে ডপলার নেভিগেশন, রেডিও অল্টিমিটার, ইলেকট্রো অপটিক পড, হেলমেট-মাউন্টিং সাইট  ও ইনফ্রারেড সিস্টেম। তাছাড়া রয়েছে রেডার ওয়ার্নিং রিসিভার, লেজার ওয়ার্নিং রিসিভার ও মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম। হ্যালের তৈরি রুদ্র কপ্টারও মোতায়েন করা হয়েছে সীমান্তে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, সশস্ত্র রুদ্র কপ্টারের শক্তি ও প্রযুক্তি মার্কিন অ্যাপাচেও হার মানাবে। এই কপ্টারও হ্যাল-ধ্রুবের নয়া ভার্সন। রুদ্র কপ্টার আকাশ থেকে ভূমিতে মিসাইল ছুড়তে পারে নিঁখুত লক্ষ্যে। অ্যান্টি-ট্যাঙ্ক ওয়ারফেয়ার, আকাশযুদ্ধের জন্যও ব্যবহার করা হয় রুদ্র কপ্টারকে। রুদ্র কপ্টারের দুটি ভ্যারিয়ান্ট আছে মার্ক-৩ ও মার্ক-৪। মার্ক-৪ ভ্যারিয়ান্ট থেকে ছোড়া যায় হেলিনা মিসাইল।

```