Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনার দাঁতেই গেল চেনা! ১৫ বছর লুকিয়ে থাকার পর ধরা পড়ল অপরাধী

দ্য ওয়াল ব্যুরো: 'গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা...' না, এখানে গোঁফ নয়, বদলে মানুষ চেনা গেল জোড়া সোনার দাঁত (Two Gold Teeth) দিয়ে। তাও আবার ১৫ বছরের পুরনো অপরাধীকে! দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর অভিযুক্তকে ধর

সোনার দাঁতেই গেল চেনা! ১৫ বছর লুকিয়ে থাকার পর ধরা পড়ল অপরাধী

শেষ আপডেট: 11 February 2023 12:59

দ্য ওয়াল ব্যুরো: 'গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা...'

না, এখানে গোঁফ নয়, বদলে মানুষ চেনা গেল জোড়া সোনার দাঁত (Two Gold Teeth) দিয়ে। তাও আবার ১৫ বছরের পুরনো অপরাধীকে! দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর অভিযুক্তকে ধরিয়ে দিল দু'টো সোনার দাঁত। এতবছর পলাতক (Fugitive) থাকার পরেও শেষমেশ মুম্বই পুলিশের (Mumbai Cops) হাতে ধরা পড়লেন অর্থ তছরুপ কাণ্ডে অভিযুক্ত ব্যক্তি। এলআইসি এজেন্ট সেজে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে।

সূত্রের খবর, ২০০৭ সালে তিনি একটি কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করতেন। ওখানেই দোকান মালিকের ৪০ হাজার টাকা মিথ্যে গল্প সাজিয়ে হাতিয়ে নেন তিনি। জানা গিয়েছে, ওই ঘটনার পর তিনি পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে যান গুজরাতের কচ্ছে। সেখানে একাধিক নাম ভাঁড়িয়ে থাকতে শুরু করেন। কখনও প্রবীণ আশুভা জাদেজা, কখনও প্রবীণ সিং, আবার কখনও প্রদীপ আশুভা জাদেজা পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, "মালিকের সঙ্গে প্রতারণা এবং পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এর কিছুদিন পরেই গ্রেফতার করা হয় তাঁকে। এরপর অভিযুক্তকে কোর্টে তোলা হলে বিচারক তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। এই ঘটনার পরই পালিয়ে যান ওই যুবক। তারপর আর একবারও আদালতে দেখা যায়নি অভিযুক্তকে। শেষে আদালত তাঁকে পলাতক ঘোষণা করে।"

https://twitter.com/ANI/status/1624357968212029440?s=20&t=iUso_fqAf9-qyfniI6i8GA

এরপর ওই পুলিশ অফিসার আরও বলেন যে, "প্রবীণ ২০০৭ সালে সেলসম্যানের কাজ করতেন। একদিন তাঁর মালিক তাঁকে অন্য এক ব্যবসায়ীর থেকে ৪০ হাজার টাকা নিয়ে আসতে বলেন। কিন্তু প্রবীণ সেই টাকা মালিককে না দিয়ে চুরির গল্প ফেঁদে বসেন। বলেন, সেই টাকার ব্যাগ একটি টয়লেট থেকে চুরি হয়ে গিয়েছে। পুলিশকেও ঠিক একই গল্প বলেন তিনি।"

এরপরই ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশ বুঝতে পারে যে, প্রবীণই ওই টাকা সরিয়েছে এবং সবাইকে বিভ্রান্ত করছে। বিষয়টি ধীরে ধীরে পরিষ্কার হতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে কোর্টে তোলা হয়। কিন্তু সেখানে জামিন মিলতেই পালিয়ে যান তিনি।

দিনকয়েক আগে ফের এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের সহযোগীদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্রবীণ এখন গুজরাতের কচ্ছ জেলার সবরাই গ্রামে রয়েছে। এলআইসি এজেন্ট সেজে সেখানে যায় মুম্বই পুলিশ। এরপর অভিযুক্তের সঙ্গে এ কথা-সে কথা বলার সময়ই তাঁর দু'টো সোনার দাঁত নজরে আসে পুলিশের। তখনই হাতেনাতে ধরা পড়ে সে।

উইপোকা খাচ্ছে ব্যাঙ্কে জমানো টাকা! কুচিকুচি নোট দেখে ভিরমি খেলেন মহিলা


```