ঝলমল করছে ইস্টবেঙ্গল, আত্মঘাতী গোলে পিছিয়ে, প্রথমার্ধে জোড়া গোল পেরোসেভিচের
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল খেলছে ইস্টবেঙ্গলেরই মতো। সারা মাঠ জুড়ে ঝলমল করছে লাল হলুদ দল। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও পেরোসেভিচের জোড়া গোলে ইস্টবেঙ্গলের কামব্যাক। তবুও শেষরক্ষা হল না, বিরতির কিছুক্ষণ আগে আত্মঘাতী গোলে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
শেষ আপডেট: 7 December 2021 14:57
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল খেলছে ইস্টবেঙ্গলেরই মতো। সারা মাঠ জুড়ে ঝলমল করছে লাল হলুদ দল। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও পেরোসেভিচের জোড়া গোলে ইস্টবেঙ্গলের কামব্যাক। তবুও শেষরক্ষা হল না, বিরতির কিছুক্ষণ আগে আত্মঘাতী গোলে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। খেলার ফল আপাতত ৩-২ গোয়ার পক্ষে।
মঙ্গলবার আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ পাঁচটি বদল করেন। প্রথম একাদশ বদল করে স্প্যানিশ কোচ দেখছেন কোনটি বেশি সচল হয়।
গত ম্যাচে যাঁরা খেলেননি শুরু থেকে, তাঁদেরই ব্যবহার করেছেন কোচ। সেই তালিকায় রয়েছেন আন্তোনিও পেরোসেভিচ, রাজু গায়কোয়াড, বিকাশ জাইরু, সৌরভ দাস ও ফ্রাঞ্জো প্রেইস।
এই বদলেই ম্যাচে বদলে গিয়েছে লাল হলুদ দল। শেষমেশ পিছিয়ে পড়লেও তাদের খেলায় উন্নতির ছাপ পরিষ্কার। তারা আজ ভাল খেলছে, প্রান্ত বরাবর বদল করে বিপক্ষ বক্সে হানা দিচ্ছে।
যে পেরোসেভিচ লাল-হলুদের রক্ষক হয়ে উঠেছিলেন, সেই ফুটবলারের জন্যই ৩-২ করল এফসি গোয়া। কর্নার থেকে নগুয়েরার শট বাঁচানোর পরিবর্তে আত্মঘাতী গোল করে বসেন পেরোসেভিচই। ৩-২ ফের এগিয়ে রয়েছে গোয়া।
৩৭ মিনিটে ২-২ করেছিল ইস্টবেঙ্গল। ফ্রি-কিক থেকে আমির দেরভিসেভিচ দুরন্ত গোল করে সমতা ফেরালেন।
নিজের দ্বিতীয় গোলের পরে পেরোসেভিচকে ঘিরে উল্লাস ইস্টবেঙ্গলের ফুটবলারদের। - আইএসএল
৩১ মিনিটে পেনাল্টি-বক্সের মধ্যে সৌরভ দাস ফাউল করে বসেন। যার খেসারত লাল-হলুদকে দিতে হল। পেনাল্টি পেল গোয়া। পেনাল্টি থেকে গোলশোধ করতে কোনও ভুল করেননি জর্জে অর্টিজ। ২-১ এগিয়ে যায় এফসি গোয়া।
২৬ মিনিটে ১-১ করেছে এসসি ইস্টবেঙ্গল। গোয়া ১-০ এগিয়ে যাওয়ার পর গোলের মুখ খুলতে মরিয়া ছিল এসসি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতি ফ্রি-কিক পায় লাল-হলুদ। আমির দারভিসেভিচের শট গোয়ার ওয়ালে লেগে ফিরে আসে। সেই ফিরতি বল ধরে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান পেরোসেভিচ।
১৪ মিনিটে ১-০ এগিয়ে যায় গোয়া। ফের ব্যর্থ রক্ষণ। সেই রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে আলবার্তো নগুয়েরা ১-০ এগিয়ে দেন এফসি গোয়াকে। রকেটের গতিতে বল জালে জড়িয়ে গিয়েছে। গোলরক্ষক শুভম সেনের কিছু করার ছিল না। পেরোসেভিচও সমতা ফেরান ওই রকেট গতিতে গোলেই।