Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

স্কুলের বন্ধুদের কুপিয়ে খুন করে রক্ত- মাংস খাওয়ার পরিকল্পনা, তার আগেই ধৃত ২ ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কিছুক্ষণ দেরি করলেই ঘটে যেতে পারত নারকীয় কাণ্ড। ছুরি, ধারালো অস্ত্র সহ ২ ছাত্রীকে গ্রেফতারের পর আতঙ্কিত খোদ পুলিশই। ফ্লোরিডার বার্তো শহরের ওই স্কুল ছাত্রীদের বয়ান আঁতকে ওঠার মতই। বয়ান অনুযায়ী,বুধবার স্কুলের বেশ কয়েকজ

স্কুলের বন্ধুদের কুপিয়ে খুন করে রক্ত- মাংস খাওয়ার পরিকল্পনা, তার আগেই ধৃত ২ ছাত্রী

শেষ আপডেট: 24 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কিছুক্ষণ দেরি করলেই ঘটে যেতে পারত নারকীয় কাণ্ড। ছুরি, ধারালো অস্ত্র সহ ২ ছাত্রীকে গ্রেফতারের পর আতঙ্কিত খোদ পুলিশই। ফ্লোরিডার বার্তো শহরের ওই স্কুল ছাত্রীদের বয়ান আঁতকে ওঠার মতই। বয়ান অনুযায়ী,বুধবার স্কুলের বেশ কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল ২ ছাত্রীর। শুধু খুন নয়, হত্যালীলার পর মৃতদের রক্ত, মাংস খেয়ে তারাও আত্মঘাতী হত বলে জানা যাচ্ছে। গা গুলিয়ে ওঠা এই বয়ানে স্তম্ভিত ওই ছাত্রীদের বাবা, মা ও স্কুল। বুধবারই ধারালো অস্ত্রসহ স্কুলে ঢুকে পরে ২ ছাত্রী। পরিকল্পনা ছিল, বাথরুমে লুকিয়ে থেকে একে একে স্কুলের বন্ধুদের খুন করবে তারা।ছাত্রীদের গতিবিধি সন্দেহজনক মনে হতেই তাদের উপর নজর রাখেন স্কুলেরই এক কর্মী। পুলিশ সূত্রে খবর, সেই কর্মীই লুকিয়ে দেখতে পান বাথরুমের ভেতর ঢুকে ২ ছাত্রীই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করছে। প্রথমে ছুরি, তারপর একে একে মোট ৪টি ধারালো অস্ত্র বার করে তারা। অপরাধীর নাগাল পেতে মার্কিন পুলিশ কুকুর পরছে উন্নত প্রযুক্তির ক্যামেরা মারাত্মক এই দৃশ্য চাক্ষুস করেই পুলিশকে খবর দেন ওই কর্মী। পুলিশ এসে ছাত্রীদের হেফাজতে নেয়। আপাতত খুনের ষড়যন্ত্রের অভিযোগে ২ জনেই জুভেনাইল হোমে বন্দি। পুলিশকে ২ ছাত্রীই জানায়, প্রথমে তাদের থেকে নীচু ক্লাসের এক ছাত্রীকে খুন করার পরিকল্পনা ছিল। সেই খুনে সফল হলেই মোট ১৫ থেকে ২৫ জন পড়ুয়াকে তারা খুন করত। ধৃত ছাত্রীদের একজনের বয়স ১১, অন্যজনের ১২। মানসিক চিকিৎসকদের এই নৃশংস ষড়যন্ত্রের কারণও বলে তারা। জানা যাচ্ছে, খুন করে মৃতদেহের রক্ত খেয়ে প্রথমে নরক, পরে আত্মঘাতী হয়ে স্বর্গে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পাশপাশি, গত একমাস ধরে কয়েকশো ভূত ও ডিটেকটিভ সিনেমা দেখে খুনের পরিকল্পনা করেছে বলেও জানায় তারা। ২ ছাত্রীর বয়ানের এই হলফনামা দেখে রীতিমত আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ। ২ ছাত্রীর গ্রেফতারের পরই স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে বিশেষ মানসিক প্রশিক্ষণের ক্লাস শুরু করেছেন তারা। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন     

```