Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গলে মিলেছিল ১১৩ কেজি ওজনের জিনসেং মূল, ৫৪ হাজার টাকায় বেচে মাথায় হাত দুই কৃষকের

  দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ পশ্চিম চীনের সি চুয়ানের দুই কৃষক লিপং আর পিনিং রোজকার মত  জঙ্গলে গিয়েছিলেন জড়িবুটির খোঁজে। সেখানে আকস্মিকভাবেই মাটির তলায় খুঁজে পান ১১৩ কেজি ওজনের এক অতিকায় জিনসেং (Pueraria mirifica) মূল। যৌন উত্তেজনা ও শার

জঙ্গলে মিলেছিল ১১৩ কেজি ওজনের জিনসেং মূল, ৫৪ হাজার টাকায় বেচে মাথায় হাত দুই কৃষকের

শেষ আপডেট: 27 May 2019 08:35

  দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ পশ্চিম চীনের সি চুয়ানের দুই কৃষক লিপং আর পিনিং রোজকার মত  জঙ্গলে গিয়েছিলেন জড়িবুটির খোঁজে। সেখানে আকস্মিকভাবেই মাটির তলায় খুঁজে পান ১১৩ কেজি ওজনের এক অতিকায় জিনসেং (Pueraria mirifica) মূল। যৌন উত্তেজনা ও শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধির জন্য যে মূলটির কদর সারা বিশ্বে। প্রকাণ্ড মূলটিকে বাঁশে ঝুলিয়ে কোনওমতে গ্রামে ফেরেন দুই কৃষক। অদ্ভুতদর্শন জিনসেং মূলটির আকৃতি দেখে ভয় পেয়ে যান গ্রামবাসীরা।  ঠিক যেন এক পেশীবহুল মানুষ দৌড়ে যাচ্ছেন। তাঁরা লিপং আর পিনিংকে বলেন তাড়াতাড়ি বাজারে নিয়ে গিয়ে বেচে দিতে। দুই কৃষক মূলটিকে নিয়ে দৌড়ান নিকটবর্তী জড়িবুটির বাজারে। প্রকাণ্ড জিনসেং মূলের খবর নিমেষে ছড়িয়ে যায়। খবর পেয়ে গুয়াংডন থেকে এক ব্যবসায়ী আসেন। তিনি ৫৪ হাজার টাকায় (ভারতীয় মুদ্রায়) কিনতে চান মূলটি। আশাতীত দাম পেয়ে দ্বিতীয়বার ভাবেননি লিপং আর পিনিং। গুয়াংডনের ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকার বিনিময়ে বেচে দেন ১১৩ কেজি ওজনের মূলটি। দুম করে অত টাকা পেয়ে ভীষণ খুশি হন দুই কৃষক। প্রায় নাচতে নাচতে বাড়ি ফেরেন। কিছু টাকা পাড়া প্রতিবেশীকে স্থানীয় মদ খাইয়ে উড়িয়েও দেন। কাহিনীর মোড় নেওয়া শুরু হয় এখান থেকে। গুয়াংডনের সেই ব্যবসায়ী দুই কৃষকের কাছ থেকে কেনা ১১৩ কেজির জিনসেং মূলটি  ৪ লাখ ৯০ হাজার টাকায় বেচে দেন শহরের বড় জড়িবুটির আড়তদারকে। অর্থাৎ একদিনে তিনি লাভ করেন ভারতীয় মুদ্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। গল্প এখানেই শেষ নয়, গুয়াংডনের এক ধনী ওষুধ কোম্পানির মালিক আবার আড়তদারকে সেই জিনসেং মূলটি কেনার জন্য ২ কোটি ১০ লক্ষ টাকা দাম দিয়েছেন। দুদিন পর সে খবর পেয়ে গেছেন  লিপং আর পিনিং। লিপং আর পিনিং-এর অবস্থা এখন কী, তা সহজেই অনুমান করা যায়। মাথা চাপড়াচ্ছেন,চোখে জলের বান ডেকেছে। তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি ওই মূলের এত দাম উঠবে। তবে তাঁরা এটা বুঝতে পারছেন জীবনে প্রথম ও শেষবারের মত কোটিপতি হবার মওকা এসেছিল। তাড়াহুড়ো করতে গিয়ে তা খুইয়ে ফেলেছেন।

```