Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেষ্ট বনাম চন্দ্রনাথ! বোলপুরে পার্টি অফিসের দখল নিয়ে লড়াই তৃণমূলের দুই গোষ্ঠীর

পুজোর মুখে তিহাড় থেকে জেলমুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডলের। দুর্গাপুজোর বিজয়া দশমী থেকে দলীয় কর্মসূচি শুরু করেছেন তিনি। তখন থেকেই প্রকট হচ্ছিল জেলা তৃণমূলের গোষ্ঠী রাজনীতি। যা এবার প্রকাশ্যে হাতাহাতিতে জড়াল।

   কেষ্ট বনাম চন্দ্রনাথ! বোলপুরে পার্টি অফিসের দখল নিয়ে লড়াই তৃণমূলের দুই গোষ্ঠীর

অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহা।

শেষ আপডেট: 21 November 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কায় সত্যি হল! অবশেষে পার্টি অফিসের দখল নিয়ে এবারে প্রকাশ্যে মারধরে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী।

অনুব্রত মণ্ডল বনাম চন্দ্রনাথ সিনহা। বীরভূম তৃণমূলের দুই কোর কমিটির সদস্যর অনুগামীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে এদিন দুপুরে তীব্র উত্তেজনা তৈরি হয় বোলপুরের শ্রীনিকেতন বাজারের রূপপুর এলাকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশকেও আসতে হয়। তবে শাসকদলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।

পুজোর মুখে তিহাড় থেকে জেলমুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডলের। দুর্গাপুজোর বিজয়া দশমী থেকে দলীয় কর্মসূচি শুরু করেছেন তিনি। তখন থেকেই প্রকট হচ্ছিল জেলা তৃণমূলের গোষ্ঠী রাজনীতি। যা এবার প্রকাশ্যে হাতাহাতিতে জড়াল।

স্থানীয় সূত্রের খবর, বোলপুরের শ্রীনিকেতন বাজারের রূপপুর এলাকায় তৃণমূলের কার্যালয়টি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পার্টি অফিস বলেই পরিচিত। বৃহস্পতিবার অনুব্রতর অনুগামীরা সেই পার্টি অফিসের দখল নিতে যায়। তা নিয়েই দু'পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়।

গোটা ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেষ্ট বা চন্দ্রনাথের কেউই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।


```