Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্মীপুজোর বাসি খিচুড়ি-ভোগ খেয়ে দুজনের মৃত্যু! অসুস্থ অনেকে

শনিবার ছিল লক্ষ্মীপুজো। গ্রামে এলাহি  আয়োজন হয়েছিল। খিচুড়ি, লাবড়া যেমন ছিল, ছিল মিষ্টিও। কিন্তু সেদিন বাড়তি থেকে গিয়েছিল সেই খিচুড়ি-ভোগ। সেই বাসি খিচুড়ি খেয়েই ঘটল  চূড়ান্ত বিপদ। যাঁরা খেয়েছিলেন সেই খিচুড়ি তাঁদের অসুস্থ হয়ে ভর্তি হতে হল হাসপাতালে। তার মধ্যে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনগরের মালিপাড়া এলাকায়। 

লক্ষ্মীপুজোর বাসি খিচুড়ি-ভোগ খেয়ে দুজনের মৃত্যু! অসুস্থ অনেকে

শেষ আপডেট: 1 November 2023 13:53

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: শনিবার ছিল লক্ষ্মীপুজো। গ্রামে এলাহি  আয়োজন হয়েছিল। খিচুড়ি, লাবড়া যেমন ছিল, ছিল মিষ্টিও। কিন্তু সেদিন বাড়তি থেকে গিয়েছিল সেই খিচুড়ি-ভোগ। সেই বাসি খিচুড়ি খেয়েই ঘটল  চূড়ান্ত বিপদ। যাঁরা খেয়েছিলেন সেই খিচুড়ি তাঁদের অসুস্থ হয়ে ভর্তি হতে হল হাসপাতালে। তার মধ্যে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনগরের মালিপাড়া এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রান্না করা ভোগ পরের দিন গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল। বাসি সেই ভোগ বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলেন অনেকে। এরপরই পেট খারাপ, বমি শুরু হয় সকলের । অসুস্থদের প্রথমে রাজনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি জটিল হতে থাকায় গ্রামের প্রায় ২০ জনকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অসুস্থদের মধ্যে হাসপাতালেই এক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয় বলে সূত্রের খবর। 

এলাকার বাসিন্দা মমতা বাগদি জানিয়েছেন, তাঁর বাড়ির ৯ সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন ওই খিচুড়ি খেয়ে। চিকিৎসাধীন থাকার মধ্যেই তাঁর বৃদ্ধ স্বামী ও চার বছরের নাতি মারা গিয়েছে। এখন ছেলে-বৌমারা মিলে বাড়ির সাতজন হাসপাতালে ভর্তি। খিচুড়িতে কী থেকে বিষক্রিয়া হয়েছে তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মমতা।

এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী ধ্রুব কুমার ধীবর জানিয়েছেন, বাসি  খিচুড়ি খাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। যে দু'জন মারা গিয়েছে তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। কিন্তু ওই বৃদ্ধ খিচুড়ি খাওয়ার কারণে মারা যাননি বলে দাবি প্রধানের স্বামীর। তিনি জানান, ওই ব্যক্তি খিচুড়ি খেয়ে অসুস্থ হয়েছিলেন ঠিকই। কিন্তু পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। তাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

যদিও বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডলও স্পষ্টভাবে কিছু বলতে চাননি। তিনি বলেছেন ওই গ্রামের ১৭ জন বাসিন্দা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।


```