Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: ছত্তীসগড়ে আবার মাওবাদী হানা, নিহত দুই সিআরপিএফ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: ফের মাওবাদী হামলায় অশান্ত হয়ে উঠল ছত্তীসগড়ের বিজাপুর জেলা। যৌথ বাহিনীর সঙ্গে দফায় দফায় গুলির লড়াইয়ে দুই সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে খবর। চলছে গুলির লড়াই। গোপন সূত্রে খবর আসে, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার কেশকুতুল ও চোলপ

#Breaking: ছত্তীসগড়ে আবার মাওবাদী হানা, নিহত দুই সিআরপিএফ জওয়ান

শেষ আপডেট: 27 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের মাওবাদী হামলায় অশান্ত হয়ে উঠল ছত্তীসগড়ের বিজাপুর জেলা। যৌথ বাহিনীর সঙ্গে দফায় দফায় গুলির লড়াইয়ে দুই সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে খবর। চলছে গুলির লড়াই। গোপন সূত্রে খবর আসে, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার কেশকুতুল ও চোলপাড়ার ভিতরে বিস্তীর্ণ গভীর জঙ্গলে মাওবাদীরা আস্তানা গেড়ে রয়েছে। শুক্রবার সাতসকালে সিআরপিএফ ও ছত্তীসগঢ় পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায় ওই এলাকায়। সেই সময় যৌথবাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীদের দলটি। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের মধ্যে দীর্ঘ ক্ষণ সংঘর্ষ চলে। সেনা সূত্রে খবর, গুলির লড়াইয়ে দুই সিআরপিএফ জওয়ান নিহত হয়েছে। সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ গেছে এক গ্রামবাসীরও। এলাকা ঘিরে ফেলেছে বিশাল সেনাবাহিনী। মাওবাদী-সেনা গুলির লড়াইয়ে যখন উত্তপ্ত বিজাপুর, প্রায় একই সময় ছত্তীসগড়ের রাজনন্দগাঁওতে মাওবাদী ক্যাম্প ওড়াল সেনাবাহিনী। মহারাষ্ট্র সীমান্তের কাছে রাজনন্দগাঁওতে দীর্ঘদিন ধরেই ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা, এমন খবর পেয়েই এ দিন সকালে এলাকা ঘিরে ফেলে ২৭ ব্যাটেলিয়ান ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও সেনার যৌথবাহিনী। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে মাওবাদী ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে গেছে বলে সেনা ও পুলিশ সূত্রে খবর। হতাহতের খবর এখনও মেলেনি। গত বছর বিজাপুরেই বড়সড় সাফল্য পেয়েছিল তেলঙ্গানা ও ছত্তীসগড় পুলিশ। যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ নেতা-সহ ১০ মাওবাদী খতম হয়। দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হন এক পুলিশকর্মীও। পুলিশ জানায়, ওই মাওবাদী নেতার নাম ছিল হরিভূষণ। যে দশ মাওবাদী নিহত হয়েছিল, তাদের মধ্যে ৬ জনই মহিলা। যেখানে গুলির লড়াই হয়, সেই জায়গা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।

```