Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয়ার দিন দুর্ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, দামোদরেও তলিয়ে গেলেন দুই বন্ধু

আসানসোলের কুলটি থানার শীতলপুর ঘাটে দামোদর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই বন্ধু।

বিজয়ার দিন দুর্ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, দামোদরেও তলিয়ে গেলেন দুই বন্ধু

শেষ আপডেট: 13 October 2024 20:48

দ্য ওয়াল ব্যুরো: বিজয়ার দিন জলে ডুবে মৃত্যু হল দুই নাবালক ভাইয়ের। মৃতদের নাম তন্ময় রায় (১৫) ও ঈশান রায় (১৩) । রবিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পিরোজপুর গ্রামে এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে। শোকস্তব্ধ হয়ে পড়ে গ্রাম

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকদের বাড়ি কুমারগঞ্জের মোল্লাদিঘি এলাকায়। তাদের মা-বাবা দুজনেই মুম্বইয়ে শ্রমিকের কাজ করেন ৷ তাই দুই ভাই পিরোজপুরে দাদুর বাড়িতে থাকত। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ ছোটদের সঙ্গে পুকুরে স্নান করতে নামে ছিল ঈশান। আচমকাই ঈশান তলিয়ে যেতে থাকে। ভাইকে ডুবে যেতে দেখে পাড়ে দাঁড়িয়ে থাকা ১৫ বছরের দাদা তন্ময় পুকুরে ঝাঁপ দেয়। ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করে। তন্ময়ও তলিয়ে যেতে থাকে। 

স্থানীয়দের তৎপরতায় দুই ভাইকেই সঙ্গে সঙ্গে জল থেকে উদ্ধার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বালুরঘাট জেলা হাসপাতালে তাদের নিয়ে এলে ডাক্তারবাবুরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, "পাড়ার ছেলেরা একসঙ্গে খেলতে গিয়ে পুকুরে স্নান করতে নামে । সেখানেই ছোট ভাইকে ডুবে যেতে দেখে বড় ভাই বাঁচানোর চেষ্টা করে ৷ কিন্তু সেও ডুবে যায় । দুজনেই সাঁতার জানত না।"দেহ দুটি বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । 

অন্যদিকে, আসানসোলের কুলটি থানার শীতলপুর ঘাটে দামোদর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই বন্ধু। তাঁদের একজনের নাম কৃষ্ণ কুমার (২৫), অপরজনের নাম ভিনেশ কুমার (১৮)। তাদের দেহ খুঁজে পায়নি পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছিল এনডিআরঅফ ও সিভিল ডিফেন্স কর্মীরা। তারা বিকেল পর্যন্ত তল্লাশি চালায়।


```