শেষ আপডেট: 24 January 2020 07:34
গত ২২ জানুয়ারি একইসঙ্গে বিয়ে ছিল খান্দোয়া এলাকার দুই বোন সাক্ষী ও সৃষ্টির। দুই নববধূই সেজে গুজে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন বরের বাড়ি। হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে রাজপুত সম্প্রদায়ের মধ্যে। তাঁরা ছাড়াও আরও অনেকেই এমন করে বিয়ে করতে যান। এ দৃশ্য নতুন নয়। কিন্তু তাই বলে সেই বিয়ে করতে যাওয়ার পদ্ধতিতে কনেদের এমন সক্রিয় ভূমিকা আগে বোধহয় কেউই দেখেননি!
লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতেই তাঁরা এই অভিনব কাজ করেছেন বলে জানিয়েছেন সাক্ষী এবং সৃষ্টি। তাঁদের বাবা অবশ্য জানিয়েছেন, পতিদার সম্প্রদায়ের মধ্যে এই রীতি আগে ছিল। বরের বাড়ি বিয়ে করতে যেতেন কনে। সময়ের সঙ্গে সঙ্গে সে রীতি লোপ পেয়েছে। কিন্তু এখন সমাজের যা অবস্থা, তাতে এই রীতি ফের নতুন করে ফিরিয়ে এনে ইতিবাচক বার্চা দিতে চেয়েছেন তাঁরা। সেই রীতিকে আবার নিজেদের মতো করে জমজমাট করে তুলেছেন দুই পাত্রী।
https://twitter.com/ANI/status/1220557653149007872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1220557653149007872&ref_url=https%3A%2F%2Fbangla.asianetnews.com%2Findia%2Ftwo-brides-ride-on-a-horse-to-grooms-house-at-their-wedding-q4li3b