
রক্তাক্ত দেহ উদ্ধার - প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 May 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রক্তে ভেসে যাচ্ছে বাড়ির বারান্দা। সেখানে পড়ে রয়েছে দুই বোনের রক্তাক্ত দেহ। এমন দৃশ্য দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ভোলাহাট থানা এলাকায়।
ভোলাহাট থানা এলাকার গুরুদাসপুরের বাসিন্দা দুই বোন বাসন্তী প্রামাণিক (৪৫) ও বিশা প্রামাণিক (৫৫)। বাড়িতে তাঁরা দুজনেই থাকতেন। আত্মীয়দের মধ্যে এক জামাইবাবু রয়েছেন। তিনি মাঝে মাঝে ওই দুই মহিলার খোঁজ নিতে বাড়িতে আসতেন।
শুক্রবার বাড়ির বারান্দায় দুই বোনের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এরপরই খবর দেওয়া হয় ভোলাহাট থানায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোনও সাড়াশব্দ না পেয়ে এক প্রতিবেশী দুই বোনের খোঁজ নিতে তাঁদের বাড়িতে যান। তখনই চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায়, বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই বোনের দেহ। দেহ কুপিয়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে । বারান্দা রক্তে ভেসে যাচ্ছিল । কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।