Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কাগজ দিয়ে পরিবেশ-বান্ধব কলম তৈরি করে তাক লাগালেন ওঁরা, পুঁতলে বেরোবে চারাও!

দ্য ওয়াল ব্যুরো: দোয়াত-কলমের ব্যবহার শেষ হয়েছে বহু যুগ আগে। কালি ভরা পেনের পর্বও ফুরিয়েছে। তার পরে রিফিল-ওয়ালা প্লাস্টিকের কলম হয়ে, এখন ইউজ় অ্যান্ড থ্রো কলমের যুগ। অর্থাৎ সবটাই প্লাস্টিকে এসে শেষ হয়েছে। স্বাভাবিক ভাবেই, এই সব প্লাস্টিকের প

কাগজ দিয়ে পরিবেশ-বান্ধব কলম তৈরি করে তাক লাগালেন ওঁরা, পুঁতলে বেরোবে চারাও!

শেষ আপডেট: 11 July 2019 08:40

দ্য ওয়াল ব্যুরো: দোয়াত-কলমের ব্যবহার শেষ হয়েছে বহু যুগ আগে। কালি ভরা পেনের পর্বও ফুরিয়েছে। তার পরে রিফিল-ওয়ালা প্লাস্টিকের কলম হয়ে, এখন ইউজ় অ্যান্ড থ্রো কলমের যুগ। অর্থাৎ সবটাই প্লাস্টিকে এসে শেষ হয়েছে। স্বাভাবিক ভাবেই, এই সব প্লাস্টিকের পেন ব্যবহারের কারণে সারা বিশ্ব জুড়ে অনেকটাই বেড়েছে প্লাস্টিক দূষণ। এই বার সেই দূষণ রোখার অভিনব উপায় বার করল ভুবনেশ্বরের দুই যুবক! কাগজ, আনাজ, ফল, ফুল-- ইত্যাদি ব্যবহার করে পরিবেশবান্ধব কলম বানিয়েছেন তাঁরা! জানা গিয়েছে, প্রেম পান্ডা এবং ংহম্মদ আহমেদ রাজ়ার বানানো এই কলমও এক বার ব্যবহার করে ফেলে দিতে হবে। কিন্তু ফেলে দেওয়ার পরে তা প্রকৃতিতে মিশে যাবে, কোনও ক্ষতি করবে না। দু'রকমের কলম বানিয়েছেন তাঁরা। এই উদ্যোগের নাম দিয়েছেন, 'লিখনা'। প্রেম জানিয়েছেন, ভিতরের রিফিলটি প্লাস্টিকের হলেও, কলমের বাইরেটা প্লাস্টিকের বদলে কাগজ দিয়ে তৈরি হবে। তবে ভিতরের রিফিলটাও যাতে প্লাস্টিকের বদলে অন্য কোনও পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি করা যায়, সেই চেষ্টা করছেন তাঁরা। তাঁদেরই তৈরি করা একটি বিশেষ যন্ত্রের দ্বারা তৈরি হচ্ছে এই কাগজের পেন। তিনি বলেন, "আমরা আসলে প্লাস্টিকের পেনের একটা বিকল্প তৈরি করতে চাইছি, যা পরিবেশের কোনও ক্ষতি করবে না। এই পেনের বডিগুলি তৈরি হয়েছে কাগজ, আনাজের খোসা-- এ সবের মিশ্রণ দিয়ে। এই পেন ব্যবহার করে ফেলে দিলে তা প্রকৃতির কোনও ক্ষতি করবে না। আমরা এরকম ভাবেই প্লাস্টিকের রিফিল বানানোরও চেষ্টা করছি। তা হলে গোটা কলমটিকেই পরিবেশবান্ধব বলা যাবে।" শুধু তা-ই নয়। এই পেন তৈরি করতে ব্যবহৃত হচ্ছে কিছু বীজও। যার ফলে এই পেনগুলি মাটিতে পুঁতে দিলে তা থেকে গাছও বেরোবে বলে জানান আহমেদ রাজ়া। তিনি বলেন, "এই পেনগুলি অন্য ইউজ় অ্যান্ড থ্রো পেনের মতো ক্ষতিকর নয়। এগুলি ব্যবহারের পরে মাটির পাত্রে পুঁতে রাখলে তা থেকে গাছ বেরোবে। শুধু এ দেশেই নয়, জার্মানি ও অস্ট্রেলিয়াতেও পৌঁছেছে আমাদের এই কলম। খুব ভাল রিভিউ পেয়েছি আমরা।" এই পেনগুলি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র পাঁচ টাকা বা সাত টাকা। এই দু'ধরনের দামের কলমই বানিয়েছেন প্রেম ও রাজ়া। সব জায়গায় এখনও পর্যন্ত এই পেন পৌঁছে না গেলেও, খুব তাড়াতাড়িই যে মানুষ এই কলমের প্রয়োজনীয়তা বুঝতে পারবে, সে বিষয়ে আশাবাদী তাঁরা।

```