.jpeg)
সোমবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়
শেষ আপডেট: 22 April 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে (Bangladeshi Nationals) গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম আবদুল্লা আলি ওরফে আব্দুল (৩৫) এবং ফরিদা বেগম (৪৫)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। তারা বাংলাদেশ থেকে বসিরহাট হয়ে হাওড়া পৌঁছয়। এখান থেকে তাদের মায়ানমারে যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।
ধৃতরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে দাবি করলেও, নাম ও বয়সের অমিল থাকায় পুলিশের সন্দেহ আরও গভীর হয়েছে। কী কারণে তাঁরা ভারতে ঢুকেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের ভারতে ঢোকার উদ্দেশ্য ও যোগাযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়। এই ঘটনার পরে নিরাপত্তা সংস্থাগুলির কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া স্টেশন ও তার আশপাশের এলাকায়।