Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

জালিয়াতির দোসর ছিলেন দেবাঞ্জনের খুড়তুতো ভাই কাঞ্চন, বিপদ বুঝেই কি আগেভাগে পুলিশের দ্বারস্থ

দ্য ওয়াল ব্যুরো: এবার পুলিশের জালে কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাথা দেবাঞ্জন দেবের দুই সহযোগী। তারাও নানা ধরনের প্রতারণায় দেবাঞ্জন দেবকে সাহায্য করায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। দুই ধৃতের মধ্যে এক জন আবার দেবাঞ্জনেরই খুড়তুতো ভাই। তাঁর নাম

জালিয়াতির দোসর ছিলেন দেবাঞ্জনের খুড়তুতো ভাই কাঞ্চন, বিপদ বুঝেই কি আগেভাগে পুলিশের দ্বারস্থ

শেষ আপডেট: 30 June 2021 05:39

দ্য ওয়াল ব্যুরো: এবার পুলিশের জালে কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাথা দেবাঞ্জন দেবের দুই সহযোগী। তারাও নানা ধরনের প্রতারণায় দেবাঞ্জন দেবকে সাহায্য করায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। দুই ধৃতের মধ্যে এক জন আবার দেবাঞ্জনেরই খুড়তুতো ভাই। তাঁর নাম কাঞ্চন দেব। তিনিই দেবাঞ্জনের অফিস দেখাশোনা করতেন। পুলিশ জানিয়েছে, এই কাণ্ডে ধৃত অন্য যুবকের নাম শরৎ পাত্র। তিনি বিভিন্ন শিবিরে আসা মানুষদের ভ্যাকসিন দিতেন। তিনি আগে কাজ করতেন তালতলা এলাকার এক চিকিৎসকের চেম্বারে। সেখানেই ইঞ্জেকশন দিতে শিখেছিলেন তিনি।  ধৃত ওই দু’জনকে ৫ জুলাই পর্যন্ত পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। যত সময় এগোচ্ছে, ততই যেন দেবাঞ্জনের প্রতারণার চওড়া জালের নানা প্রান্তে পৌঁছচ্ছে পুলিশ। এই কাঞ্চন দেব দেবাঞ্জনের সর্বক্ষণের সঙ্গী হওয়া সত্ত্বেও এত দিন চুপ করে ছিলেন। এবার তিনিই কসবা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। দাবি করেছেন, তিনিও আদতে প্রতারিত। তদন্তকারীরা মনে করছেন, নিজের পিঠ বাঁচাতেই আগেভাগে পুলিশে অভিযোগ করেছেন কাঞ্চন। অথচ তিনি প্রথম থেকেই তিনি জানতেন দেবাঞ্জন মোটেও আইএএস নন। দেবাঞ্জনের প্রতারণা-কারবারেও কাঞ্চন যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। এমনকি কাঞ্চন যে দেবাঞ্জনকে ঠকাতেন নানা বিষয়ে, সে প্রমাণও পেয়েছে পুলিশ। এদিকে দেবাঞ্জনের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য গতকালই দাবি করেছেন, তাঁর মক্কেল মানসিক রোগের শিকার, সবার আগে তাঁর চিকিৎসার প্রয়োজন। গতকাল আদালতে দেবাঞ্জনের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী, তা যদিও খারিজ হয়। শুনানি চলার সময়েই দেবাঞ্জনের আইনজীবী আদালতে জানান, কেবল এখন বলে নয়, বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত দেবাঞ্জন। তিনি জানান, ২০১৮ সালে উত্তর কলকাতার এক নামী মনোবিদের কাছেও গিয়েছিলেন দেবাঞ্জন। তবে পর্যাপ্ত টাকা না থাকায় কাউন্সেলিং করাতে পারেননি তিনি। একথা জানিয়ে আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য এদিন আরও দাবি করেন, পুলিশ কী করে জানল দেবাঞ্জনের ভ্যাকসিন সঠিক না জাল! সাংবাদিকদের কাছেও আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানান, দেবাঞ্জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন, তাই তাঁর মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত কোনও নথি এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। আইনজীবী আরও বলেন, তদন্ত চলাকালীন যেসব জিনিস উদ্ধার হবে তা যে ভিডিওগ্রাফি করা হয়। কারণ পরে যেন বলার সুযোগ না থাকে যে কোনও তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। এখানেই শেষ নয়। দিব্যেন্দুবাবু আরও বলেন, "আমার মনে হয় দেবাঞ্জন পরিস্থিতির শিকার। দেবাঞ্জন যা করেছে তা ওয়েলফেয়ারের জন্য। আপনারা দেখাতে পারবেন না একটা টাকাও দেবাঞ্জন কারও কাছ থেকে নিয়েছে।"

```