
শেষ আপডেট: 8 March 2023 13:42
দ্য ওয়াল ব্যুরো: আজ বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব (Holi Utsav)। একইসঙ্গে আজ ৮ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস (International Women's Day 2023)। দুই মিলিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিল ম্যাট্রিমনিয়াল সংস্থা ভারত ম্যাট্রিমনি। কিন্তু সেই ভিডিও ঘিরেই উঠেছে বিতর্কের ঝড়। হিন্দুদের ভাবানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে ভারত ম্যাট্রিমনিকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।
কিন্তু হয়েছেটা কী?
টুইটারে নারী দিবস এবং হোলি উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছিল ভারত ম্যাট্রিমনি। ক্যাপশনে লেখে, 'দোলের দিন বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়ে সেই আতঙ্কে অনেক মহিলাই এখন আর হোলি খেলেন না। সেই কঠিন বাস্তব তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। এই হোলিতে আসুন আমরা নারী দিবস উদযাপন করি, এবং মহিলাদের প্রতিদিন সুরক্ষিত রাখার শপথ নিই।'
https://twitter.com/bharatmatrimony/status/1632817797955813382?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1632817797955813382%7Ctwgr%5E39a767169cea8706b82d77650e2ee6a0cb2bfeca%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Ftwitterati-slams-bharat-matrimony-why-is-boycottbharatmatrimony-trending-101678273034531.html
মহিলা পুরুষ নির্বিশেষে অনেকেই পোস্টটি পছন্দ করলিও খেপে ওঠেন নেটিজেনদের একাংশ। হিন্দু সংস্কৃতি এবং ভাবাবেগে আঘাত করার দাবি তুলে ভারত ম্যাট্রিমনিকে বয়কট করার ডাক দেন তাঁরা। একজন লিখেছেন, 'নিজেদের সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য হোলি উৎসবকেই বেছে নেওয়ার জন্য ভারত ম্যাট্রিমনিকে ধিক্কার! বয়কট করুন এদের!'
'আপনাদের ওয়েবসাইট শেষ হয়ে যাওয়ার আগে জোট তাড়াতাড়ি সম্ভব এই ভিডিও সরিয়ে নিন। বয়কট ভারত ম্যাট্রিমনি,' লিখেছেন আরও একজন।
'আজ থেকে ভারত ম্যাট্রিমনি বয়কটের সিদ্ধান্ত নিলাম,' দাবি তৃতীয় একজনের।
যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারত ম্যাট্রিমনি।
গল্ফগ্রিনের ফ্ল্যাটে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, লিভ-ইন সঙ্গীর গায়ে আঘাতের চিহ্ন