Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সোশ্যাল মিডিয়া ভরে গেল হাজারো পোষ্যের কাণ্ডকারখানায়, হেসেই লুটোপুটি নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: পোষ্যদের মজার কাণ্ডকারখানা দেখে মন ভাল করার পদ্ধতি নতুন নয়। আর এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সেই কাণ্ডকারখানা দেখার পাশাপাশি দেখানোরও চল শুরু হয়েছে নানা ভাবে। তেমনই একটা ঘটনায় সোমবার হৈ হৈ পড়ে গেল টুইটার জুড়ে। নিকন ক্লিক ন

সোশ্যাল মিডিয়া ভরে গেল হাজারো পোষ্যের কাণ্ডকারখানায়, হেসেই লুটোপুটি নেটিজেনরা

শেষ আপডেট: 1 April 2019 10:11

দ্য ওয়াল ব্যুরো: পোষ্যদের মজার কাণ্ডকারখানা দেখে মন ভাল করার পদ্ধতি নতুন নয়। আর এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সেই কাণ্ডকারখানা দেখার পাশাপাশি দেখানোরও চল শুরু হয়েছে নানা ভাবে। তেমনই একটা ঘটনায় সোমবার হৈ হৈ পড়ে গেল টুইটার জুড়ে। নিকন ক্লিক নামে এক টুইটার ব্যবহারকারী তার ফলোয়ারদের উদ্দেশে এ দিন বলেন, প্রত্যেকের বাড়িতে পোষ্যরা কী কী মজার কাণ্ডকারখানা করে তা টুইটারে প্রকাশ করুন। তিনি লেখেন, ‘‘আপনার পোষ্যটি সব থেকে মজাদার কোন কাণ্ডকারখানা এখনও অবধি করেছে, সঙ্গে প্রয়োজনীয় ছবি এবং গল্প লিখে জানান।'' নিকোলের পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রায় ৫০০০ লাইক এবং ৩০০০ মন্তব্য পায় তার পোস্টটি। https://twitter.com/Nicole_Cliffe/status/1112075081771966464 নিকোলের এই ভাইরাল টুইটটির সাপেক্ষে প্রচুর পশুপাখির মজাদার ছবি এবং ভিডিও পোস্ট করেছেন অনেকে। সেগুলি দেখে রীতিমতো হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার দশা নেটিজেনদের। কেউ দেখিয়েছেন নিজের পোষা কুকুরের কাণ্ড, তো কেউ বিড়ালের। বাদ পড়েনি পাখিও। যেমন অস্কার ওয়াইল্ড নামের এক টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, তাঁর তিন মাসের জার্মান শেফার্ড কুকুরটি কী ভাবে মাঝে মাঝেই বিড়াল ধরার ফাঁদে বন্দি হয়ে পড়ে। এই বিড়াল ধরার ফাঁদে পা দেওয়ার ভিডিওটি ১১ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী লাইক করেছেন। দেখুন সেই ভিডিও। https://twitter.com/oscarewilde/status/1112090331598729220
আর এক টুইটার ব্যবহারকারী আবার  জানিয়েছেন, তার পোষা বিড়ালটি যখন তখন ব্যক্তিগত মুহূর্তের মধ্যে ঢুকে পড়ে। মালিকের কোনও একান্ত মুহুর্ত সে পছন্দই করে না। দেখুন সেটিও। https://twitter.com/LauriKing15/status/1112175390775083008 আর বিড়ালের গর্তে কুকুরের মাথা গলানোর এই ছবিটা দেখে বেশির ভাগ মানুষই আর হাসি চাপতে পারেননি। https://twitter.com/ReneeNickolas/status/1112104825850744833

```