Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন! এলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার

দ্য ওয়াল ব্যুরো: টেসলার সিইও (Tesla CEO) এলন মাস্কের (Elon Musk) বিরুদ্ধে মামলা করল টুইটার (Twitter)। তাঁর বিরুদ্ধে ৪৪ বিলিয়ন ডলারের (৪ হারা কোটি ডলার) চুক্তি লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবারের যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে

৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন! এলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার

শেষ আপডেট: 13 July 2022 08:56

দ্য ওয়াল ব্যুরো: টেসলার সিইও (Tesla CEO) এলন মাস্কের (Elon Musk) বিরুদ্ধে মামলা করল টুইটার (Twitter)। তাঁর বিরুদ্ধে ৪৪ বিলিয়ন ডলারের (৪ হারা কোটি ডলার) চুক্তি লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবারের যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে বিশ্বের ধনীতম ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গত এপ্রিলে এই চুক্তির বিষয়ে খুব একটা আগ্রহী ছিল না টুইটার। আদালতে এলন মাস্কের বিরুদ্ধে ভন্ডামি, প্রতারণার অভিযোগ তোলা হয়েছে।

টুইটার কিনে নেওয়ার কথা ছিল এলন মাস্কের। সেই চুক্তি নিয়েই এত গোলমাল। কয়েকমাস আগেই চুক্তি বাতিল হয়ে যায়।

টুইটারের তরফে বলা হয়েছে এলন মাস্ক ভবিষ্যতে আর কখনও যাতে এমন প্রতারণা না করেন, তাঁর সঙ্গে টুইটারের যা কিছু চুক্তি রয়েছে তার শর্ত যাতে সঠিকভাবে মেনে চলেন সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ করা হল।

এদিকে এলন মাস্কের বিরুদ্ধে টুইটারের পদক্ষেপের এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই টুইট করেছেন মাস্ক। সেখানে তিনি লিখেছেন, ‘কী মজার আয়রনি!’ যদিও তাঁর এই টুইটে টুইটারের পদক্ষেপের কোনও উল্লেখ নেই, তবে মনে করা হচ্ছে নিজের বিরুদ্ধে হওয়ার মামলাটিকেই ইঙ্গিত করতে চেয়েছেন মাস্ক।

https://twitter.com/elonmusk/status/1546980241494745100?t=41r17QA79B2MkdsxcKxpcQ&s=19

আরও পড়ুন: টুইটার কিনছেন না ইলন মাস্ক, ৪ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল


```