Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৫ তলার ব্যালকনি থেকে একসঙ্গে আছড়ে পড়ে মৃত ১৪ বছরের দুই যমজ ভাই

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে ২৫ তলা উঁচু ফ্ল্যাট থেকে একসঙ্গে পড়ে গেল দুই যমজ (twins) ভাই! ঘটনাস্থলেই মারা যায় ১৪ বছরের দুই তরতাজা কিশোর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় প্রশ্ন উঠেছে, একসঙ্গে দুই ভাই-ই কী করে পড়ে গেল! ঘটনাস্থলে পুলিশ পৌঁ

২৫ তলার ব্যালকনি থেকে একসঙ্গে আছড়ে পড়ে মৃত ১৪ বছরের দুই যমজ ভাই

শেষ আপডেট: 17 October 2021 16:58

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে ২৫ তলা উঁচু ফ্ল্যাট থেকে একসঙ্গে পড়ে গেল দুই যমজ (twins) ভাই! ঘটনাস্থলেই মারা যায় ১৪ বছরের দুই তরতাজা কিশোর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় প্রশ্ন উঠেছে, একসঙ্গে দুই ভাই-ই কী করে পড়ে গেল! ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাশ্মীরে দুই বিহারী শ্রমিককে খুন করল জঙ্গিরা! দু'সপ্তাহে নিহত ১১ সাধারণ মানুষ পুলিশ জানিয়েছে,গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহার আবাসনের ২৫ তলার ফ্ল্যাটে সপরিবারে থাকত ক্লাস নাইনের পড়ুয়া ওই দুই কিশোর। তাদের বাবা কাজে মুম্বইতে গিয়েছিলেন। ঘরে ছিলেন তাদের মা এবং দিদি। মাঝরাতে আচমকাই নীচে পড়ে যায় তারা। তারা কি একসঙ্গে আত্মহত্যা করেছে, নাকি তাদের কেউ ধাক্কা দিল! তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ১৪ বছরের দুই ভাই সূর্য নারায়ণ এবং সত্য নারায়ণ আলাদা ঘরে ছিল বলে জানা গেছে। রাত বারোটা নাগাদ তাদের মাও ঘুমোতে চলে যান। তার পরে কী হয়েছে, কীভাবে দুই ভাই রেলিং এর কাছে পৌঁছে যায় এবং পড়ে যায়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রতিবেশীদের একাংশ আবার জানিয়েন, দুই ভাই মাঝরাতে ফ্ল্যাটের ব্যালকনিতে খেলছিল। খেলতে খেলতেই আচমকা তারা দুজন ব্যালকনি থেকে নীচে পড়ে যায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```