Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একই পাত্রের গলায় মালা দিলেন দুই যমজ ইঞ্জিনিয়ার বোন, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের রাত, চারিদিকে বাদ্যি-বাজনা, সানাইয়ের সুর। শুভকাজে আলোয় ঝলমল করছে সারা বাড়ি। যথাসময়ে এক হল ছয় হাত। হ্যাঁ, ঠিকই পড়েছেন। চার নয়, এক হয়েছে ছয় হাত! একই পাত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন (got married to same man) পেশায় ইঞ্

একই পাত্রের গলায় মালা দিলেন দুই যমজ ইঞ্জিনিয়ার বোন, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 4 December 2022 16:53

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের রাত, চারিদিকে বাদ্যি-বাজনা, সানাইয়ের সুর। শুভকাজে আলোয় ঝলমল করছে সারা বাড়ি। যথাসময়ে এক হল ছয় হাত। হ্যাঁ, ঠিকই পড়েছেন। চার নয়, এক হয়েছে ছয় হাত! একই পাত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন (got married to same man) পেশায় ইঞ্জিনিয়ার দুই যমজ বোন (twin sisters)।

এমন আশ্চর্য ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুর (Solapur) জেলার আকলুজ গ্রামে। সেখানেই গত শুক্রবার দুই যমজ বোন পিঙ্কি এবং রিঙ্কি বরমাল্য দিয়েছেন অতুল নামে এক যুবকের গলায়। সব নিয়ম মেনে ধুমধাম করেই বিয়ে হয়েছে ৩ জনের। অদ্ভুত সেই বিয়েতে সম্মতি দিয়েছে দুই বোন ও পাত্রের পরিবারের লোকজন।

সূত্রের খবর, রিঙ্কি এবং পিঙ্কি দুই বোনকে হুবহু একই রকম দেখতে। তাঁরা দুজনেই মুম্বাইয়ের একটি আইটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সূত্রের খবর, কিছুদিন আগে তাঁদের বাবার মৃত্যু হয়হয়। তার পর থেকে মায়ের সঙ্গেই সোলাপুরে থাকছিলেন দুই বোন। সেই সময়ই অতুলের সঙ্গে পরিচয় হয় তাঁদের। একসময়, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন পিঙ্কি, রিঙ্কি ও তাঁদের মা। সেই সময় অতুলের গাড়িতে করে হাসপাতালে যেতেন তিনজন। তখনই তিনজনের আলাপ আরও গাঢ় হয়। এরপরেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

https://twitter.com/LocalBabaji/status/1599274581281624065?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599274581281624065%7Ctwgr%5E7f468f4b991b1f32f571c31dda7334663b8c09ac%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Findia%2Fviral-video-twin-sisters-get-married-to-same-man-in-mumbai-article-95967813

ইন্টারনেটে ইতিমধ্যেই এই বিতর্কিত বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন, এই বিয়ে আদৌ বৈধ কিনা। অনেকেই অবশ্য অন্য অভিমত রাখছেন। তাঁদের দাবি, এই বিয়েতে যদি বর এবং দুই কনে খুশি থাকেন, তাহলে বাকি কিছু নিয়ে না ভাবাই ভাল। তবে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই আশ্চর্য বিয়ের কাহিনী। এই সংক্রান্ত একাধিক মিমে ভরে উঠছে নেটমাধ্যম।

ছত্তীসগড়ের রবিনহুড! চুরির টাকায় গরিবদের কম্বল বিলি যুবকের, ভিডিও ভাইরাল


```