Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

তারকেশ্বরের রাস্তায় ছড়িয়ে কুড়ি টাকার নোট ! জিনিস কিনতে গিয়ে সামনে এল আসল সত্যি

দেখা যায়, নোটের গায়ে লেখা আছে ফুল অফ ফান। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি সংস্থার ছোট্ট লোগো লাগানো।

তারকেশ্বরের রাস্তায় ছড়িয়ে কুড়ি টাকার নোট ! জিনিস কিনতে গিয়ে সামনে এল আসল সত্যি

শেষ আপডেট: 21 January 2026 15:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাস্তায় ছড়িয়ে থাকা নোট ঘিরে বিভ্রান্তি ছড়াল তারকেশ্বরে (Tarakeswar)। বুধবার সকালে তারকেশ্বরের ভীমপুর এলাকায় রাস্তার পাশে কুড়ি টাকার নোট (Twenty rupee Note) ছড়িয়ে পরে থাকতে দেখা যায়। হইচই পড়ে যায় এলাকায়। অনেকেই সেই নোট কুড়িয়ে নেন। উৎসাহী অনেকেই আবার সঙ্গে সঙ্গে দোকানে চলে যান জিনিস কিনতে। তারপরেই সামনে আসে আসল সত্য়ি।

দেখা যায়, নোটের গায়ে লেখা আছে ফুল অফ ফান। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি সংস্থার ছোট্ট লোগো লাগানো।

কী উদ্দেশ্যে এই নোট রাস্তায় ছড়ানো হয়েছে বা কারা এই নোট রাস্তায় ফেলেছে তা জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন এও এক ধরনের প্রচার। অথবা মজার ছলে মানুষকে বোকা বানানো।

তবে তারকেশ্বরের ভীমপুর এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই নোট কুড়িয়ে দোকান থেকে অনেকেই জিনিসপত্র কিনে নিয়েছেন। এই নোট আসল নয়, এটা যেমন বুঝতে পারছেন অনেকে, তেমন আবার আবার অনেক দোকানি খেয়াল না করেই নোট নিয়ে জিনিস বিক্রি করেছেন। বুধবার দুপুরে এই ফুল অফ ফান নোটে শোরগোল পড়ল ভীমপুরে।


```