Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা সারদাকে নিয়ে টুইট! বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ চন্দ্রিমার

মা সারদাকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

মা সারদাকে নিয়ে টুইট! বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ চন্দ্রিমার

শেষ আপডেট: 16 February 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: মা সারদাকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার এক সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমার অভিযোগ, "বিজেপি যে ধর্মের মেরুকরণ করে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। আমাদের হিন্দু, মুসলমান-সহ অন্যান্য সম্প্রদায়ের ধর্মের মানুষের প্রতি বিজেপির মানসিকতা নক্কারজনক। এই মানসিকতা প্রকাশ করতে মা সারদা দেবীকে ব্যবহার করেছে। ‌ ওদের এই ধরনের নিম্নরুচিকে তীব্র ধিক্কার জানাচ্ছি।"

 একই সঙ্গে তাঁর অভিযোগ, "তৃণমূল নেতৃত্বের নাম নিয়েও সোশ্যাল মাধ্যমে নক্কারজনক প্রচার চালাচ্ছে বিজেপি। শুধু বাংলা কেন, দেশের মাটিতে এই ধরনের আচরণ আগে কেউ কখনও দেখেনি।"

বিজেপির তরফে অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি করা হয়েছে, ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। ছবিটিও মা সারদার নয় বলে দাবি বিজেপি নেতৃত্বর।

পরে বিজেপির ওই টুইট রিটুইট করে এই ধরনের প্রচারের তীব্র নিন্দা করেছে তৃণমূল। প্রশ্ন তোলা হয়েছে, " ধর্মীয় অনুভূতি নিয়ে এই ধরনের খেলা আর কতদিন চালিয়ে যাবে বিজেপি?"


```