
শেষ আপডেট: 15 November 2022 01:57
দ্য ওয়াল ব্যুরো: নিজের লিভ-ইন পার্টনারকে খুব পরিকল্পিতভাবে খুন করে তাঁরই প্রেমিক। তারপর প্রমাণ লোপাটের অদ্ভুত ফন্দি আঁটে সে। টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে দেয় শহরের বিভিন্ন প্রান্তে! পুরো ক্রাইম থ্রিলারের গল্প মনে হলেও সোমবার দিল্লির এক হত্যার (Delhi Murder Case) ঘটনা সামনে আসতেই নাড়িয়ে দেয় গোটা দেশকে। হুবহু একই গল্প। এমন নৃশংসতার কথা শুনে শিউরে উঠছেন খোদ তদন্তকারী অফিসাররাও।
ঠিক ছয় মাস আগে নিজের লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরোতে কেটে দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। বিভিন্ন সময়ে পুলিশ সেই টুকরো পেয়েছে। এতদিন পর সেই খুনের ঘটনায় প্রেমিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
পুলিশি জেরার মুখে আফতাব নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছি। পুলিশ জানতে পেরেছে, মৃত তরুণীর নাম শ্রদ্ধা। মুম্বইয়ের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কল সেন্টারে কাজ করতেন ২৬ বছরের শ্রদ্ধা। দিল্লির বাসিন্দা আফতাবের সঙ্গে পরিচয় হয় তাঁর। মুম্বই থেকে দিল্লিতে এসে আফতাবের সঙ্গে থাকতে শুরু করে তিনি। তাঁরা লিভ-ইন করতেন বলে জানা গেছে।
মেহরুলিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আফতাব আর শ্রদ্ধা থাকতেন। তদন্তকারীরা বলছেন, ধৃতকে জেরা করে জানা গেছে, প্রায়ই তাঁদের মধ্যে নানা টুকিটাকি বিষয় নিয়ে ঝামেলা লেগে লাগত। একদিন অশান্তি চরমে ওঠে। রাগের মাথায় শ্রদ্ধাকে গলা টিপে খুন করে আফতাব।
কিন্তু আফতাব এই খুনের প্রমাণ লোপাটের ছক কষেছিল একটি ওয়েব সিরিজ দেখে! হ্যাঁ ঠিকই পড়ছেন, আমেরিকান ওয়েব সিরিজ ডেক্সটার দেখেই যে ছক কষেছিল সেই কথা স্বীকার নেয় শ্রদ্ধার প্রেমিক। ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত চলা এই জনপ্রিয় ওয়েব সিরিজের পরতে পরতে ছিল সেই নৃশংসতার কোলাজ।
পুলিশ সূত্রে খবর, গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে আফতাব। তারপর ১৮ দিন রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় সেই টুকরো। ভেবেছিল বেঁচে যাবে। শেষরক্ষা হল না। ধরা পড়ল পুলিশের জালে।
দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ড! তরুণীর দেহ কুপিয়ে ৩৫ টুকরো করে ফেলা হয়েছে নানা জায়গায়