Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অর্ণবকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠাল আলিবাগ আদালত

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আলিবাগ আদালত। ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আলিবাগ জেলা আদালতের বিচারক। বুধবার সকাল

অর্ণবকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠাল আলিবাগ আদালত

শেষ আপডেট: 4 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আলিবাগ আদালত। ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আলিবাগ জেলা আদালতের বিচারক। বুধবার সকালে লোয়ার প্যারালের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে একটি ভিডিও ফুটে সামনে আসে যেখানে দেখা যায়, আলিবাগ পুলিশের একটি দল অর্ণবকে ধাক্কা দিয়ে পুলিশ ভ্যানে তুলছে। মুম্বইয়ে পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও এনেছেন রিপাবলিক টিভির সম্পাদক।  অভিযোগ, তাঁর শ্বশুর, শাশুড়ি, স্ত্রী ও ছেলের সঙ্গে অভব্য আচরণ করেছে পুলিশ। সাংবাদিকের দাবি, বাড়িতে গিয়ে তাঁকে হেনস্থা করেছে পুলিশ। অন্যদিকে,  মুম্বই পুলিশের এক মহিলা অফিসারকে নিগ্রহের অভিযোগে গতকাল সন্ধ্যায় অর্ণবের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। ২০১৮ সালের একটি মামলায় অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অর্ণবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ইনটেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। ২০১৮ সালে ওই ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা আত্মহত্যা করেন। সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়া আরও ২ জনের নাম ছিল। তাঁরা হলেন ফিরোজ শেখ ও নীতেশ সারদা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির কাছে টাকা পেতেন ওই ডিজাইনার।  রিপাবলিক টিভির হয়ে কাজও করেছিল অন্বয়ের সংস্থা। কিন্তু সেই টাকা মেটানো হয়নি বলে অভিযোগ। যে কারণে তীব্র অর্থকষ্টে পড়েন ডিজাইনার ও তাঁর পরিবার। যার ফলেই এই আত্মহত্যা বলে অভিযোগ। এই বিষয়ে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ডিজাইনারের মেয়ে আদন্যা নায়েক। অন্বয়ের মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলাও রুজু হয়েছিল। কিন্তু পরে সেই মামলা বন্ধ করে দেয় রায়গড় পুলিশ। চলতি বছর মে মাসে মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ নির্দেশ দেন, নতুন করে সেই অভিযোগের তদন্ত শুরু করতে। তিনি বলেন, আদন্যার অভিযোগের ভিত্তিতে ভাল করে তদন্ত করেনি আলিবাগ পুলিশ। খুব তাড়াতাড়ি তদন্ত বন্ধ করে দেওয়া হয়। চলতি বছর ফের একবার অভিযোগ দায়ের করেন আদন্যা। তারপরেই নতুন করে তদন্তের নির্দেশ দেন দেশমুখ। তিনি বলেন, কেউ দোষ করলে তাঁকে ছাড়া হবে না। তারপরেই গ্রেফতার করা হয়েছে অর্ণবকে। এই গ্রেফতারির পরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানিরা মহারাষ্ট্র সরকারের নিন্দা করেছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। সাংবাদিক গ্রেফতারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই ঘটনাকে রাজ্য সরকারের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার বলেই উল্লেখ করেছেন তিনি।

```