
শেষ আপডেট: 18 February 2023 06:09
দ্য ওয়াল ব্যুরো: তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পের (Turkey earthquake) পর কেটে গেছে প্রায় দু সপ্তাহ। মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। কিন্তু ঘটনার ১২ দিন পরেও ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় বের করে আনা হচ্ছে অনেককেই। শুক্রবার বিকেলেই ৪৫ বছর বয়সি এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে (survivor rescued)। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
হাড় কাঁপানো ঠান্ডা, খাবার নেই, জলও নেই। সেই অবস্থাতেও কোনওমতে প্রাণটুকু টিকে ছিল সিরিয়া লাগোয়া হাতায় শহরের বাসিন্দা হাকান ইয়াসিনোগ্লুর। ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর শুক্রবার তাঁর সন্ধান পান উদ্ধারকারী দলের সদস্যরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্ট্রেচারে করে ওই ব্যক্তিকে ইট-বালি-সিমেন্টের চাঁইয়ের ভিতর থেকে বের করে আনা হচ্ছে। প্রবল ঠান্ডা হাত থেকে বাঁচানোর জন্য তাঁকে একটি সোনালি রঙের থার্মাল জ্যাকেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যাতে পড়ে না যান, তার জন্য স্ট্রেচারের সঙ্গে বেঁধেও দেওয়া হয়েছে তাঁকে।
https://twitter.com/ekrem_imamoglu/status/1626630009342263301?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1626630009342263301%7Ctwgr%5Ef09c52853def7bc8dff4acc62c82439d28431ea1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fturkey-finds-new-survivor-278-hours-after-massive-quake-that-killed-41-000-3792928
অদূরেই দাঁড়িয়ে ছিল অ্যাম্বুলেন্স। স্ট্রেচারটি তার ভিতরে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে যান উদ্ধারকারীরা।
একা হাকান নন, বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার সকালে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে, যাদের মধ্যে রয়েছে ১৪ বছর বয়সি এক কিশোরও।
গত ৬ ফেব্রুয়ারি ভোরবেলা রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্ক। ১১টি প্রদেশ কার্যত শ্মশানে পরিণত হয়েছে সেখানে। ভেঙে পড়েছে বাড়ি-ঘর, অফিস-স্কুল-কলেজ, হাসপাতাল। কম্পন ছড়িয়ে পড়েছিল পড়শি দেশ সিরিয়াতেও। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষ। ভারত সহ বিশ্বের একাধিক দেশ ত্রাণ পাঠিয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। সেই ঘটনার প্রায় ২ সপ্তাহ পরেও এখনও অনেককেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে।
নিক্কি যাদব খুনে জড়িত সাহিলের বাবা! ২০২০ সালে বিয়েও করেছিলেন দু'জন, জানাল দিল্লি পুলিশ