Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্যান্য জায়গার ছবি দেখিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক: স্পিকার

অশান্তির নেপথ্যে কারা? স্পিকারের সাবধানী মন্তব্য, "বললে অনেক কথা বলতে হয়, কিন্তু আমি কোনও রাজনৈতিক মন্তব্য করব না"

অন্যান্য জায়গার ছবি দেখিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক: স্পিকার

বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 14 April 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ। এবার শিলিগুড়িতে চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

একই সঙ্গে তীব্র ক্ষোভও প্রকাশ করতে দেখা গেল স্পিকারকে। বিমানবাবু বলেন, "অন্যান্য জায়গার ছবি দেখিয়ে বাংলার বলে চালানোর চেষ্টা হচ্ছে, অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এভাবে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়।"

সোমবার সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরর ১৩৫ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে এদিন বিধানসভায় আম্বেদকরের মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান স্পিকার-সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যবাসীকে বাংলার শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।

অশান্তির নেপথ্যে কারা?

স্পিকারের সাবধানী মন্তব্য, "বললে অনেক কথা বলতে হয়, কিন্তু আমি কোনও রাজনৈতিক মন্তব্য করব না। তবে মনে রাখতে হবে, যারা এই অশান্তি করছেন তারা দুষ্কৃতীকারী। সব ধর্মকে নিয়ে মানুষ, যারা ধর্মীয় উস্কানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"

রাত পোহালেই পয়লা বৈশাখ। স্পিকার বলেন, "বছরের শেষ দিন সবাইকে বলব শান্তি বজায় রাখুন। নতুন বছরে যেন কোনও অশান্তি না ঘটে সেদিকে সকলকে আবেদন করব।"

প্রশ্ন উঠছে, পুলিশ কেন অশান্তির বিষয়ে আগাম কোনও খবর জানতে পারল না? স্পিকার বলেন, "এটা পুলিশ প্রশাসনের বিষয়। তবে এ নিয়ে বিধানসভায় কোনও রেজুলেশন আনলে আলোচনা করতে পারি।"


```